শিরোনামঃ-

» জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের দোয়া ও মিলাদ

প্রকাশিত: ২৯. আগস্ট. ২০২০ | শনিবার

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual8 Ad Code

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) বাদ আসর সিলেট নগরীর কোর্ট পয়েন্টের কালেক্টরেক্ট মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বঙ্গবন্ধু সহ সকল শাহাদতবরণকরীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন সিলেট কারেক্টরেক্ট জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা শাহ আলম। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।

Manual2 Ad Code

দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির উপদেষ্টা আতাউর রহমান আতা, এসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মামুন হাসান, সিনিয়র সহ-সভাপতি মো. দুলাল হোসেন, সাধারণ সম্পাদক শংকর দাস, সাবেক সভাপতি আব্দুল বাতিন ফয়ছল, সহ-সাধারণ সম্পাদক শেখ আব্দুল মজিদ, কোষাধ্যক্ষ মাহমুদ হোসেন, সিনিয়র সদস্য জাবেদ আহমদ, সদস্য রেজা রুবেল, সুব্রত দাস, মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাবেক সভাপতি জিয়াউল হক জিয়া, ফটো সাংবাদিক আজমল আলী, তারেক চৌধুরী রাহেল, কৃতিশ তালুকদার, পল্লব ভট্টাচার্য্য, রিয়াজ আহমদ প্রমুখ।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫২৯ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30