শিরোনামঃ-

» সাংবাদিক দিব্য জ্যোতি সী’র পিতৃবিয়োগ বিভিন্ন মহলের শোক

প্রকাশিত: ২৮. আগস্ট. ২০২০ | শুক্রবার

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

দৈনিক একাত্তরের কথা’র স্টাফ রিপোর্টার ও সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য দিব্য জ্যোতি সী’র বাবা দীপক সী আর নেই। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি সিলেট নগরীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দীপক সী সিলেট নগরীর চালিবন্দর এলাকার বাসিন্দা ছিলেন।

Manual7 Ad Code

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার দুপুরে সিলেট নগরীর চালিবন্দর শ্মশানঘাটে তার শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়।

Manual8 Ad Code

দিব্য জ্যোতি সী’র পিতৃবিয়োগে শোক প্রকাশে করেছেন একাত্তরের কথা’র সম্পাদক চৌধুরী মুমতাজ আহমদ ও প্রকাশক নজরুল ইসলাম বাবুল। শোকবার্তায় তারা প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Manual1 Ad Code

বিভিন্ন মহলের শোক
সাংবাদিক দিব্য জ্যোতি সী’র বাবার মৃত্যুতে পৃথক শোকবার্তায় শোক ও সমবেদনা প্রকাশ করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, নজরুল ইসলাম মুনিম, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ ও সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম চৌধুরী নবেল প্রমুখ।

পৃথক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, ‘পৃথিবীতে বাবা ও মায়ের চেয়ে সন্তানের আপনজন আর কেউই হতে পারে না। বাবা-মা সন্তানের মাথার ওপর ছায়া হয়ে থাকেন। দিব্য জ্যোতি সী তাঁর বাবাকে হারিয়ে মাথার ওপর ছায়াও হারিয়েছেন, যা কষ্টের, বেদনার।

Manual5 Ad Code

এই দুঃসময়ে মহান সৃষ্টিকর্তা তাকে শোক সইবার ক্ষমতা দান করুন।’ শোকবার্তায় তারা দীপক সী’র বিদেহি আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৯৬ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30