শিরোনামঃ-

» কেন্দ্রীয় বিএনপি নেতা মুক্তিযোদ্ধা রাজ্জাকের ভাই সেলিমের মৃত্যুতে সিলেট জেলা বিএনপির শোক

প্রকাশিত: ২৮. আগস্ট. ২০২০ | শুক্রবার


Manual7 Ad Code

স্টাফ রিপোর্টারঃ
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের বড় ভাই, সিলেটের বিশিষ্ট শিক্ষাবিদ ও কবি অধ্যাপক আব্দুল হান্নান সেলিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

Manual8 Ad Code

এক শোক বার্তায় তিনি বলেন, নগরীর রায়নগর নিবাসী কেন্দ্রীয় বিএনপি নেতা আব্দুর রাজ্জাকের বড় ভাই অধ্যাপক আব্দুল হান্নান সেলিম ছিলেন একজন সফল ব্যবসায়ী। তিনি ছিলেন একজন সাহিত্য কর্মী। নিজেকে সব সময় লেখালেখিতে নিয়োজিত রাখতেন।

Manual5 Ad Code

আর্ত মানবতার কল্যানে তিনি ছিলেন সদা তৎপর। তার মৃত্যুতে সিলেটবাসী একজন গুনীজনকে হারালো। যা সহজে পূরণ হবার নয়। আল্লাহ মরহুম আব্দুল হান্নান সেলিমকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৪১ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30