শিরোনামঃ-

» আবৃত্তি শিল্পী মোকাদ্দেস বাবুলের জন্মদিন পালন

প্রকাশিত: ২৭. আগস্ট. ২০২০ | বৃহস্পতিবার


Manual6 Ad Code

স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সভাপতি মণ্ডলীর সদস্য ও আবৃত্তিকার মোকাদ্দেস বাবুলের জন্মদিন পালন করা হয়েছে।

Manual8 Ad Code

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় সিলেট সান অনলাইন পোর্টালের কার্যালয়ে কেক কেটে জন্মদিন পালন করা হয়।

Manual2 Ad Code

এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা মোকাদ্দেস বাবুলের দীর্ঘায়ু কামনা করেন। বক্তারা বলেন, মোকাদ্দেস বাবুল সিলেটের আবৃত্তি অঙ্গনকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন। তার কাছ থেকে আবৃত্তি শিখে অনেকেই আজ সমাজে প্রতিষ্টিত। অনেককেই সাংবাদিকতা ও সংবাদমাধ্যমে ভাল অবস্থানে রয়েছেন। তার জন্মদিনে অফুরান ভালবাসা জানান উপস্থিত সকলেই।

বাংলাদেশ হিউম্যান রাইটস জার্নালিস্ট কমিশনের সভাপতি ফয়সল আহমদ বাবলুর সভাপতিত্বে এবং সংস্কৃতিকর্মী আ্যডভোকেট দেবব্রত চৌধুরী লিটনের পরিচালনায় আলোচনায় অংশ নেন দৈনিক সমকাল সিলেটের ব্যুরো প্রধান চয়ন চৌধুরী, ইলেকট্রনিক মিডিয়া জার্নািিলস্ট এসোসিয়েশনের (ইমজা) সাধারণ সম্পাদক সজল ছত্রী, সিলেট প্রেসক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মারুফ আহমদ, বাংলা টিভির সিলেট প্রতিনিধি কাইয়ুম উল­াস।

এছাড়া ভার্চুয়াল আলোচনায় জন্মদিন অনুষ্ঠানে অংশ নেন দৈনিক প্রথম আলো সিলেট প্রতিনিধি সুমনকুমার দাশ।

Manual6 Ad Code

এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ডিজিল্যান্ড আইটির পরিচালক মো. তৌহিদুল ইসলাম, মুফতি সাদিকুর রহমান ইয়ামনি, সিলেট সান অনলাইন পোর্টালের বিশেষ প্রতিনিধি এস এম মাসুম খান, স্টাফ রিপোর্টার মাসুদুর রহমান মাসুদ, স্টাফ ক্যামেরা পার্সন জয়নুল আহমদ।

জন্মদিন অনুষ্ঠানে উপস্থিত সবাই মোকাদ্দেস বাবুলের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪৪৬ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31