- আগামীকাল সিলেট সফরে আসছেন মন্ত্রী খন্দকার মুক্তাদির
- ভেজিটেবল মার্কেট ট্রেড সেন্টার ও হাজী নওয়াব আলী সবজি মার্কেটের যৌথ ‘সাল পরবর্তী আলোচনা সভা’
- বাণিজ্যমন্ত্রীর সাথে কানাডার হাইকমিশনারের বৈঠক
- সরকার ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ : বাণিজ্যমন্ত্রী
- কবি শেরাম নিরঞ্জনের মাতা আর নেই
- সিটি মডেল স্কুলে শিক্ষক ও অভিভাবক সমাবেশ
- বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেটের উদ্যোগে সংবর্ধনা
- ৫৫ বছর আশ্বাসে আটকে থাকা সেতু নির্মাণের উদ্যোগ এমপি এমরান চৌধুরীর
- সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত
- রাজনৈতিক প্রতিহিংসায় আটকে পড়া বড়চক বিদ্যালয় জাতীয়করণ সময়ের দাবি
» বিশ্বনাথে অপরাজিতার প্রশিক্ষণ কর্মশালা
প্রকাশিত: ২৬. আগস্ট. ২০২০ | বুধবার
স্টাফ রিপোর্টারঃ
নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্প অপরাজিতা’র উদ্যোগে বুধবার (২৬ আগষ্ট) দুপুরে বিশ্বনাথ উপজেলার ৩নং অলংকারী ইউনিয়ন পরিষদের হলরুমে নারী নেত্রীদের ইউনিয়ন পর্যায়ের সরকারী-বেসরকারী কমিটি বিষয়ের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
৩নং অলংকারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শায়েকুর রহমান এর সভাপতিত্বে ও অপরাজিতা’র বিশ্বনাথ উপজেলা সমন্বয়কারী বেলাল আহমদ এর সঞ্চালনায় কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন অপরাজিতা’র বিভাগীয় কেপাসিটি বিল্ডিং অফিসার কামরুল ইসলাম।
অংশগ্রহণ করেন, ৩নং অলংকারী ইউনিয়নের সদস্য আব্দুল ওয়াদুদ, সদস্যা আছমা বেগম, সিরিয়া বেগম, আমিনা বেগম সহ বিভিন্ন ওয়ার্ড থেকে অপরাজিতা কমিটির সদস্যবৃন্দ।
সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শায়েকুর রহমান বলেন, নারীর ক্ষমতায়নের লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে।
এজন্য তৃণমুল থেকে নারী নেতৃত্ব সৃষ্টিতে সকলকে কাজ করতে হবে। নারী পুরুষের সমান অংশগ্রহণ ব্যতিত দেশের উন্নয়ন সম্ভব নয়। অপরাজিতা দেশের নারী ক্ষমতায়নে কাজ করছে। যা সত্যি প্রশংসার দাবীদার। তাদের সেই উদ্যোগকে সফল করে তুলতে নিজ নিজ অবস্থান থেকে সকলকে কাজ করতে হবে।
এই সংবাদটি পড়া হয়েছে ৪০৬ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


