শিরোনামঃ-

» সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে শোক দিবস পালন

প্রকাশিত: ১৬. আগস্ট. ২০২০ | রবিবার


Manual6 Ad Code

নিজস্ব রিপোর্টারঃ

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট জেলা কর আইনজীবী সমিতি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১৬ আগস্ট) দুপুরে সমিতির সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ আবুল ফজল।

সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্দুল আলীম পাঠানের পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কার্যকরী কমিটির সদস্য এডভোকেট মো. আজিজুর রহমান।

Manual1 Ad Code

সভায় বক্তব্য করেন এডভোকেট সজল কুমার রায়, আয়কর আইনজীবী ইশতিয়াক হোসেন মঞ্জু, আয়কর আইনজীবী মো. কামাল আহমদ, আয়কর আাইনজীবী জহিরুল ইসলাম রিপন প্রমুখ।

Manual8 Ad Code

আলোচনা শেষে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদদের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

দোয়া পরিচালনা করেন আয়কর আইনজীবী মো. মাজাহারুল ইসলাম।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫১৫ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30