শিরোনামঃ-

» সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সাবেক সদস্য মনির আলীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর সভা

প্রকাশিত: ২৬. জুলাই. ২০২০ | রবিবার

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের ২নং ওয়ার্ডের দুবারের সাবেক ইউপি সদস্য মো. মনির আলীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী।

Manual3 Ad Code

রবিবার (২৬ জুলাই) বিকেলে স্হানীয় লামার গাঁও গ্রামে এলাকাবাসীর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

এলাকার প্রবীন মুরব্বি মো. তমিজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় এলাকার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

সভায় ঐ এলাকয় বিদ্যুতের চলমান সংস্কার ও উন্নয়ন কজে অনিয়মের অভিযোগ এনে কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মো. মনির আলীকে জড়িয়ে কাল্পনিক মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এলাকাবাসী।

তাঁরা বলেন, কতিপয় ব্যাক্তি বিশেষের নিজের ফায়দা হাসিল ও দুরবিসন্ধীমুলকভাবে কাল্পনিক নাটক সাজিয়ে মিথ্যা অপপ্রচার চলিয়ে এলাকার সাবেক দুইবারের জনপ্রিয় মেম্বার মনির আলীকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন, যা খুবই দূঃখজনক বলে মন্তব্য করেন তাঁরা।

Manual6 Ad Code

ঐ এলাকায় বিদ্যুতের চলমান উন্নয়ন কর্মকাণ্ডে কোন ধরনের অনিয়ম দূর্নীতি আদৌ হয়নি এবং এসবে সাবেক মেম্বার মনির আলী কোনভাবে জড়িত নয় বলে দাবি জানিয়ে সভায় বক্তারা বলেন, এ ধরনের কাল্পনিক মিথ্যাচার ও অপপ্রচারের ফলে একদিকে যেমনি সরকারের চলমান উন্নয়ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করা হচ্ছে, আর অন্যদিকে এলাকার বদনাম রটাতে লিপ্ত হয়েছেন তারা।

সভায় এসকল মিথ্যাচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে এলাকার সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহবান জানানো হয়।

Manual6 Ad Code

সভায় এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস মো. তরিকুল ইসলাম, এলাকার বিশিষ্ট ব্যাক্তিত্ব মো. সমছু মিয়া, স্হানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোবারক আলী, বিশিষ্ট ব্যাক্তিত্ব মো. ওয়াহিদ আলী, হাফিজ মোঃ হুসাইন মিয়া, মন্তাজ আলী, শফিক মিয়া, মো. ফকির মিয়া, মাখন মিয়া, আলী হোসেন, মো. সিরাজ মিয়া, আরফান আলী, মছব্বির মিয়া, আজিজুর রহমান (বতই), আব্দুস সাত্তার প্রমুখ।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫২৯ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30