শিরোনামঃ-

» সাবেক মেয়র কামরানের মাগফিরাত কামনায় জেলা আ.লীগের দোয়া মাহফিল

প্রকাশিত: ১৭. জুন. ২০২০ | বুধবার

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি, সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সদ্য প্রয়াত বদর উদ্দিন আহমদ কামরানের মাগফিরাত কামনায় সিলেটে জেলা আওয়ামী লীগের উদ্যাগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে ৩ দিনব্যাপী শোক কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৭ জুন) বাদ মাগরিব জেলা আওয়ামী লীগের উদ্যোগে তালতলাস্থ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খানের অফিসে সামাজিক দুরত্ব বজায় রেখে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, শাহ মো: ফরিদ, এডভোকেট নিজাম উদ্দিন পিপি, অধ্যক্ষ সুজাত আলী রফিক, হুমায়ুন ইসলাম কামাল, এডভোকেট মাহফুজুর রহমান, মোহাম্মদ আলী দুলাল, কবির উদ্দিন আহমদ, জগলু চৌধুরী, মোস্তাক আহমদ পলাশ, এডভোকেট আজমল আলী, শমসের জামাল, মো. জাহিদ খান সায়েক, মজির উদ্দিন, এডভোকেট আব্দুর রকিব বাবলু, শুয়েব আহমদ সহ নেতৃবৃন্দ।

Manual4 Ad Code

দোয়া মাহফিলে সাবেক মেয়র কামরান ছাড়াও সাবেক স্বাস্থ্য মন্ত্রী মো: নাসিম, ধর্মপ্রতিমন্ত্রী শেখ মো: আব্দুল্লাহর বিদেহী আত্মার শান্তি কামনা এবং করোনায় আক্রান্ত দেশের ও বিশ্বের সবার আরোগ্য কামনা করা হয়।

দোয়া পরিচালানা করেন মৌলানা ফয়ছল আহমদ।

Manual2 Ad Code

এছাড়াও জেলা আওয়ামীলীগের আওতাধীন সকল উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যােগে বিভিন্ন মসজিদে দোয়া এবং বিভিন্ন মন্দির ও গির্জা, পেগুডায় বিশেষ প্রার্থনা করা হয়।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬২২ বার

Share Button

Callender

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930