শিরোনামঃ-

» মরহুম কামরানের একটি সড়কের নামকরণের প্রস্তাব

প্রকাশিত: ১৬. জুন. ২০২০ | মঙ্গলবার

Manual1 Ad Code

নিজস্ব রিপোর্টারঃ

Manual2 Ad Code

সদ্য প্রয়াত মরহুম জননেতা সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান স্মরণে সিলেট সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত একটি সড়কের নামকরণের প্রস্তাব করেছেন ইংল্যান্ড প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব, রাজনৈতিক বিশ্লেষক, মোটিভেশনাল স্পীকার মোঃ আব্দুল কুদ্দুস।

Manual3 Ad Code

সোমবার (১৫ জুন) পাওয়ার নিউজ বিডি ও পিএন বাংলা টিভিতে এডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের সঞ্চালনায় সাবেক মেয়র ও কেন্দ্রীয় আওয়ামিলীগ নেতা মরহুম বদর উদ্দিন আহমদ কামরান স্মরণে সমকালীন ভাবনা অনুষ্ঠানে আলোচনায় তিনি এ প্রস্তাব উত্থাপন করেন।

Manual4 Ad Code

স্মরণ অনুষ্ঠানে অন্যান্য অতিথি সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসাইন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল আনোয়ার আলাওর ও ইংল্যান্ড প্রবাসী জাস্ট হেল্প আই হসপিটালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান তাঁর প্রস্তাব সমর্থন করেন।

মোঃ আব্দুল কুদ্দুস বলেন, সদ্য প্রয়াত মরহুম বদর উদ্দিন আহমদ কামরান জীবনের বেশিরভাগ সময় সিলেট সিটি’র জন্য ব্যয় করেছেন, সে হিসেবে এটা তাঁর প্রাপ্য।

তিনি আরও বলেন, বর্তমান মেয়র মহোদয় নিজে উদ্যোগী হয়ে কামরান সাহেবের স্মরণে তাঁর কর্মকাণ্ডকে স্মরণীয় করে রাখতে অবশ্যই কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন আমি সহ গোটা নগরবাসী এটা প্রত্যাশা করে।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৩৯ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30