শিরোনামঃ-

» ড. এম শহীদুল ইসলাম এডভোকেটের জন্মদিন আজ

প্রকাশিত: ১৫. জুন. ২০২০ | সোমবার


Manual5 Ad Code

নিজস্ব রিপোর্টারঃ

অসীম প্রতিভার এক উজ্জ্বল নক্ষত্র লেখক, অধ্যাপক ও আইনজীবী ড. এম শহীদুল ইসলাম এডভোকেটের শুভ জন্মদিন আজ মঙ্গলবার (১৬ জুন)।

১৯৭২ সালে আজকের এই দিনে হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানার আজিম নগরের একটি মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম সিরাজুল ইসলাম ও মাতা নেহারুন নেছা।

Manual2 Ad Code

তিনি একজন উচু মানের লেখক ও গবেষক। ইতোমধ্যে তিনি আইন বিষয়ক গ্রন্থ সহ ৬০টি গ্রন্থ রচনা করেছেন। বর্তমানে তিনি ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের উপর গবেষণা কার্যক্রম করে যাচ্ছেন।

Manual5 Ad Code

তিনি সিলেট মেট্রোপলিটন ‘ল’ কলেজের উপাধ্যক্ষ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের প্রধান পরীক্ষক, সিলেট জেলা আইনজীবি সমিতির সদস্য, ঢাকা জেলা আইনজীবি সমিতির সদস্য, সিলেট জেলা কর আইনজীবি সমিতির সদস্য ও ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশনের সদস্য।

Manual7 Ad Code

পাশাপাশি তিনি কথাকলি সিলেটের নাট্যকর্মী, রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের পাস্ট প্রেসিডেন্ট, মেট্রোপলিটন ‘ল’ কলেজ, মেট্রোপলিটন কিন্ডার গার্ডেন ও জাস্ ইনস্টিটিউট ও আনোয়ারা মতিন স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সদস্য।

ঢাকা ব্যাংক, ব্যাংক এশিয়া, এনআরবিসি ব্যাংক ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আইন উপদেষ্টা।

তিনি একাধিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, যথাক্রমে; সেন্টার ফর লিগ্যাল এইড অব বাংলাদেশ, মুক্তিযুদ্ধ ভ্রাম্যমান গ্রন্থাগার, বন্ধন পাবলিকেশন্স ঢাকা, বন্ধন ল’ একাডেমি সিলেট, শিল্পচার্য আর্ট ইন্সটিটিউট সিলেট।

একাডেমি অব আর্ট ইউনিভার্স, ডব্লিউ.বি ইন্ডিয়া এর বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর।

জাতীয় মানবাধিকার সোসাইটির কেন্দ্রীয় সহ-সভাপতি, বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ সিলেট জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন।

তিনি ১৯৯৮ সালে মিসেস রাহীমা সুলতানা মনি’র সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাঁর স্ত্রী রাহীমা সুলতানা মনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সরকারী চাকুরীতে কর্মরত।

Manual2 Ad Code

তাঁর একমাত্র সন্তান আবরার ফাইয়াজ বন্ধন জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষার্থী।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৬০ বার

Share Button

Callender

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930