শিরোনামঃ-

» নগরীর মানিকপীর (র.) টিলায় কামরানকে শায়িত করা হবে

প্রকাশিত: ১৫. জুন. ২০২০ | সোমবার


Manual8 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual7 Ad Code

সিলেট নগরীর মানিকপীরের টিলায় মা-বাবার পাশে দাফন করা হবে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরানকে।

Manual6 Ad Code

সোমবার (১৫ জুন) সকালে তাঁর পরিবারের সাথে আলোচনা করে রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যালয়ে বৈঠক শেষে এমন সিদ্ধান্তের কথা জানান আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ। তবে কোন সময় জানাজা ও দাফন হবে সেটি জানাননি তারা।

এ ব্যপারে মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ বলেন, সকাল ৭টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স যোগে কামরানের মরদেহ নিয়ে সিলেটের পথে রওনা হয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। সিলেটে লাশ পৌঁছার পর জানাজা ও দাফনের সময় ঠিক করা হবে।

সরকারি নির্দেশনা ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সাথে পরামর্শক্রমে বদর উদ্দিন আহমদ কামরানকে দাফন করা হবে বলে জানান তিনি।

এর আগে রবিবার (১৪ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বদরউদ্দিন আহমদ কামরান মারা যান।

Manual1 Ad Code

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫২৯ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30