শিরোনামঃ-

» সাবেক সিসিক মেয়র বদর উদ্দিন কামরানের ইন্তেকাল

প্রকাশিত: ১৫. জুন. ২০২০ | সোমবার


Manual7 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual2 Ad Code

বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, সিসিক’র সাবেক মেয়র ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ও ইন্না ইলাহি রাজিঊন)।

Manual4 Ad Code

রাত আড়াইটার দিকে তিনি মারা যান। সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন বদর উদ্দিন আহমদ কামরানের বড় ছেলে আরমান আহমদ শিপলু। তিনি জানান, রাত ১১টায় তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়।
উল্লেখ্য, গত ৫ জুন সাবেক মেয়রের করোনা নমুনা পরীক্ষার প্রতিবেদন পজিটিভ আসে। জ্বর ও শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ৬ জুন সকালে তাঁকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে অবস্থার অবনতি হওয়ায় গত রবিবার (৭ জুন) সন্ধ্যায় তাঁকে বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সে সিলেট থেকে ঢাকা নিয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।
এর পরের দিন ৮ জুন থেকে কামরানের শরীরে প্লাজমা থেরাপিও দেওয়া শুরু হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৬৬ বার

Share Button

Callender

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930