শিরোনামঃ-

» স্বাস্থ্যঝুঁকির কথা চিন্তা করে ঈদের আগে নয়াসড়কে ৪৩টি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

প্রকাশিত: ০৭. মে. ২০২০ | বৃহস্পতিবার


Manual5 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual8 Ad Code

মহামারী করোনাভাইরাস সংক্রমিত হওয়ার কথা বিবেচনা করে সিলেটের নয়াসড়ক মাহাসহ ৪৩টি প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। নিশ্চিত করেছেন মাহার স্বত্বাধিকারী মাহিউদ্দিন সেলিম।

বৃহস্পতিবার (৭ মে) এ বিষয়ে নয়াসড়ক বিজনেস অ্যাসোসিয়েশনের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Manual4 Ad Code

দেশ ও জনগণের স্বার্থে এবং মহামারি করোনাভাইরাসে আক্রান্ত-মৃতের সংখ্যা প্রতিদিনই উদ্বেগজনক হারে বাড়ার বিষয়টি বিবেচনায় এনে নয়াসড়ক এলাকার দোকানপাট ও শপিংমল না খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

উল্লেখ্য যে, খ্যাতনামা প্রতিষ্ঠান মাহা, সী, লারিভ, আড়ং, সেইলর, মনোরম, কাশিস, কমলাভান্ডার, চন্দ্রবিন্দু, মাম্মী, পাপাই, প্রবর্তন, ট্রেডিশন, নবরূপাসহ সিলেটের বেশিরভাগ ফ্যাশন হাউস এই এলাকায় ব্যবসা পরিচালনা করে থাকে।

নয়াসড়ক বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি মাহি উদ্দিন আহমদ সেলিম জানান।

মহামারী করোনাভাইরাস সংক্রমিত হওয়ার কথা বিবেচনা করে সিলেটের নয়াসড়ক মাহাসহ ৪৩ টি প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Manual6 Ad Code

তিনি বলেন সরকারের পক্ষ থেকে আগামী ১০ মে থেকে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মার্কেট খোলা রাখার নির্দেশনা দেয়া হয়েছে। আমরা সেই সিদ্ধান্তকে স্বাগত ও সাধুবাদ জানাই।

Manual4 Ad Code

কিন্তু একদিকে দেশে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে ক্রেতাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনায় রেখে দোকানপাট না খোলার সিদ্ধান্ত নিয়েছি আমরা।

এই সংবাদটি পড়া হয়েছে ১১৭২ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930