শিরোনামঃ-

» নগরীর সুবিদবাজারে মার্লিন টাওয়ারে করোনা আক্রান্ত চিকিৎসক দম্পতির সংস্পর্শে আসা ১৬ জনের নেয়া নমুনা নেগেটিভ

প্রকাশিত: ০২. মে. ২০২০ | শনিবার

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

সিলেট এক চিকিৎসক দম্পতি করোনায় আক্রান্তের পর নগরীর সুবিদবাজারের মার্লিন টাওয়ারের ১৬ বাসিন্দার সংগ্রহ করা হয়েছে নমুনা।

গত বুধবার দুপুরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্য কর্মীরা তাদের নমুনা সংগ্রহে যান ওই বহুতল টাওয়ারে। এই টাওয়ারেরই নিজস্ব একটি ফ্ল্যাটে আক্রান্ত চিকিৎসক দম্পতি থাকেন।

দম্পতিদের আক্রান্তের পর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়, ওই চিকিৎসক দম্পতির পরিবারের সদস্য, গাড়ি চালক, ভবনের দারোয়ান সহ তাদের সংস্পর্শে যারা এসেছিলেন এমন ১৬ জনের নমুনা সংগ্রহ করে নেন।

তিনি বলেন, পরীক্ষার পর জানা যাবে তারা সংক্রমিত হয়েছেন কি-না।

Manual2 Ad Code

গত ২৭ এপ্রিল (সোমবার) ওসমানী মেডিকেল কলেজের পিসি আর ল্যাবে পরীক্ষায় করোনা শনাক্ত হয় এই দম্পতির।

Manual7 Ad Code

মার্লিন টাওয়ারের ১৬ জনের নেয়া নমুনা শুক্রবার (১লা মে) নেগেটিভ এসেছে।

এ তথ্য নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়।

Manual3 Ad Code

জানা যায়, আক্রান্ত চিকিৎসকের স্ত্রী নগরীর জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত। তিনি নিজেও কর্মরত রয়েছেন ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরে।

Manual2 Ad Code

সম্প্রতি তিনি ঢাকা থেকে সিলেট আসার পর গত সোমবার উভয়ের নমুনা পরীক্ষার পর করোনাভাইরাস শনাক্ত হয় দু’জনেরই।

এই সংবাদটি পড়া হয়েছে ৫২৪ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30