শিরোনামঃ-

» নাদিরা মেমোরিয়াল হেল্প ফান্ড ইউকে’র এর উদ্যোগে

প্রকাশিত: ২৯. এপ্রিল. ২০২০ | বুধবার

Manual4 Ad Code

বিয়ানীবাজার প্রতিনিধিঃ
হত দরিদ্রদের মধ্যে নগদ অর্থ বিতরণ
নাদিরা মেমোরিয়াল হেল্প ফান্ড এর সহযোগিতায় মঙ্গলবার (২৭ এপ্রিল) সিলেট বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়ন লয়লা হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে গরীব অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।

Manual7 Ad Code

যুক্তরাজ্য প্রবাসী লেখক ও গবেষক উক্ত হেল্প ফান্ডের প্রতিস্টাতা এম এ কুদ্দুস এর নিজ এলাকা বিয়ানী বাজারের চারখাই ইউনিয়বাসীর মধ্যে এ অর্থ বিতরন করা হয়েছে।

চারখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ আলী ও মেম্বার আবুল হোসেন উপস্থিত থেকে সুষ্ঠ ভাবে অর্থ বিতরণ করেন।

Manual4 Ad Code

মুঠোফোনালাপে এম এ কুদ্দছ বলেন এভাবে সমাজে যারা বিত্তবান হৃদয়বান ব্যক্তি রয়েছেন সবাই নিজের জন্মস্থান তথা নিজ এলাকার গরীব দুঃখীদের পাশে দাড়ালে আমরা আশাবাদী এই বৈশ্বিক দূর্যোগ কাটিয়ে উঠতে পারব।

Manual5 Ad Code

তিনি বলেন চলমান করোনা সংকটে দিশেহারা সারাবিশ্ব। এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। বিশেষত কর্মহীন, শ্রমজীবী ও নিম্ন আয়ের অভাবী মানুষ খাদ্য সংকটে পড়েছে।

Manual3 Ad Code

এ সমস্ত পরিবারের লোকজন কষ্ট ভোগ করছে। অনেকে দিনানিপাত রোজগার করে নিজের ফ্যামিলির খরচ চালাতো।

করোনা ভাইরাসের কারনে নিজের পরিবার ও বিপদে পড়েছে। আত্মসম্মানবোধ থেকে তারা কারো কাছে সাহায্য চাইতে পারছেনা।

এরকম পরিস্থিতিতে নাদিরা মেমোরিয়াল হেল্প ফান্ড অস্বচ্ছল ও করোনা সংকট সৃষ্টি হওয়ার পর কর্মহীনতার কারনে অভাবগ্রস্থ হয়ে পড়া মানুষের পাশে সহযোগিতার জন্য পাশে দাঁড়িয়েছে।

তিনি জানান আমাদের এ সহযোগিতা যতদিন করোনা সংকট থাকে ততোদিন হেল্প ফান্ডের সহযোগিতা অব্যাহত থাকবে।

এই সংবাদটি পড়া হয়েছে ৭০৫ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930