শিরোনামঃ-

» লকডাউনে কর্মহীন দুঃস্হ মানুষকে খাদ্য সহায়তা দিচ্ছে এসএমপি’র জালালাবাদ থানা পুলিশ

প্রকাশিত: ১৬. এপ্রিল. ২০২০ | বৃহস্পতিবার


Manual8 Ad Code

স্টাফ রিপোর্টারঃ
করোনাভাইরাস থেকে রক্ষা পেতে চলমান লোক ডাউন পরিস্থিতিতে কর্মহীন অসহায় দরিদ্র মানুষদের খাদ্য সহায়তা দিচ্ছে সিলেট মেট্রোপলিটন (এসএমপি)’র আওতাধীন জালালাবাদ থানা পুলিশ।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অকিল উদ্দিন আহমদের নেতৃত্বে ও এসএমপি’র কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম এর নির্দেশনায় বেসরকারিভাবে জালালাবাদ থানা এলাকায় গত ৫ এপ্রিল থেকে এ কার্যক্রম অব্যাহত আছে বলে জানান ওসি অকিল উদ্দিন।

তিনি বলেন সম্পুর্ন মানবিক বিবেচনায় আমি আমার সহকর্মী ও বন্ধু বান্ধবদের সহায়তায় আমার কর্মস্থল জালালাবাদ থানা এলাকায় পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে কর্মহীন অসহায় দরিদ্র মানুষদের হাতে সাধ্যমত কিছু খাবার তুলে দেওয়ার চেষ্টা করছি।

Manual4 Ad Code

এ ক্ষেত্রে দেশ বিদেশে অবস্থানরত তাঁর অনেক বন্ধু বান্ধব ও সহকর্মীরা নানাভাবে সহযোগিতা করায় এটা সম্ভব হচ্ছে বলে জানান তিনি।

Manual6 Ad Code

অনুসন্ধানে জানা যায় জালালাবাদ থানা এলাকায় অবস্থানরত চরম অসহায় মানুষজনের খোঁজ নিয়ে এবং এ পর্যায়ে যারা আছেন তাদের কোন সন্ধান পেলে খাদ্য সামগ্রীর পেকেট পুলিশ নিজেরাই পৌঁছে দিচ্ছে তাদের বাসা বাড়িতে।

পুলিশের এমন মানবিক আচরনে সন্তুষ্ট সুফলভোগীরা। তারা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অকিল উদ্দিন আহমদ সহ এ কার্যক্রমে সম্পৃক্ত সকলের প্রতি।

জালালাবাদ থানা সুত্রে জানাযায় ইতোমধ্যে প্রায় পাঁচ শতাধিক ব্যাক্তি ও পরিবারকে চাল, ডাল, তৈল, পেয়াজ, লবন, সাবান সম্বলিত খাদ্য সামগ্রীর পেকেট এবং এর বাহিরে প্রায়ই রান্না করা খাবাবারের পেকেট ও বিতরন করছেন তারা।

Manual6 Ad Code

অনেকে থানায় ফোনকরে খাদ্যের ব্যাপারে তাদের কোন সহায়তা চাইলে সেটা নিজ দায়িত্বে প্রত্যাশি ব্যাক্তি কিংবা তঁর পরিবারের হাতে পৌঁছে দিচ্ছে পুলিশ।

পুলিশ জানায় জালালাবাদ থানা এলাকার বাদাঘাট বাজারে নদীর তীরবর্তী এলাকায় প্রায় দুই মাস যাবৎ একদল যাযাবর অবস্থান করছে।

এদের প্রতি নজরদারির পাশাপাশি প্রায় ৩০টি যাযাবর এ পরিবারগুলোকে জালালাবাদ থানা পুলিশ খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে।

মানবিক এ সহায়তা কার্যক্রম সকলের সহযোগিতায় অব্যাহত রাখার প্রত্যাশার কথাও জানান ওসি অকিল উদ্দিন আহমদ।

বর্তমান পরিস্থিতিতে সরকারি সহায়তার পাশাপাশি অসহায় দরিদ্র মানুষদেরকে সহায়তা করার জন্য সমাজের বিত্তবানদেরকে ও এগিয়ে আসার আহবান জানান পুলিশের এ কর্মকর্তা।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৮০ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930