শিরোনামঃ-

» জালালাবাদ থানার টুকেরবাজারে যুবক খুন

প্রকাশিত: ০৯. এপ্রিল. ২০২০ | বৃহস্পতিবার

Manual3 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ

Manual2 Ad Code

সিলেট সদর উপজেলায় পবিত্র শবে বরাতের রাতে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। কাতার প্রবাসী এই যুবক ৩-৪ মাস আগে দেশে আসেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিবাগত রাত ১১টার দিকে সিলেট সদর উপজেলার জালালাবাদ থানাধীন টুকেরবাজার হায়দরপুর গ্রামে এ খুনের ঘটনা ঘটে।

নিহত যুবক হায়দরপুর গ্রামের আব্দুল মানিকের ছেলে ফাহিম আহমদ (২৪)।

Manual2 Ad Code

জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১টার হায়দরপুর গ্রামে বাড়ির পাশে নদীর পাড়ে ফাহিমকে কুপিয়ে হত্যা করে ফেলে যায় দুর্বৃত্তরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকান্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

Manual4 Ad Code

বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার জেদান আল মুসা বলেন, রাত ১১টার দিকে কাতার প্রবাসী এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে।

লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে বিষয়টি ক্ষতিয়ে দেখছে পুলিশ।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৪৪ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930