শিরোনামঃ-

» স্বামীর সাথে ভিডিওকলে থাকাবস্থায় স্ত্রী’র আত্মহত্যা

প্রকাশিত: ০৫. এপ্রিল. ২০২০ | রবিবার


Manual6 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

সিলেট নগরীর জিন্দাবাজারস্থ কাজী ইলিয়াস এলাকায় আমেরিকা প্রবাসী স্বামীকে ভিডিওকলে রেখে লুবনা (২৩) নামের এক গৃহবধূ আত্মহত্যা করে করেছেন বলে খবর পাওয়া গেছে।

Manual1 Ad Code

রবিবার (৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর জিন্দাবাজারস্থ কাজী ইলিয়াস এলাকার পলাশী ৩৮/এ বাসায় এ ঘটনা ঘটে।

Manual6 Ad Code

এসময় তিনি আমেরিকাতে অবস্থানরত স্বামী তৌহিদ আহমদ নিপু’র সাথে ভিডিওকলে কথা বলছিলেন বলেও জানা গেছে।

খবর পেয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।

প্রতিবেশীরা জানান, গত ২ বছর আগে আমেরিকা প্রবাসী তৌহিদ আহমদ নিপু’র সাথে বিয়ে হয় লুবনা’র। বিয়ের পর নিপু আমেরিকায় চলে যান।

আগামী ঈদুল ফিতরে তার দেশে ফেরার কথাছিলো। আত্মহত্যার সময় স্বামীর সাথে ভিডিওকলে কথা বলছিলেন লুবনা।

Manual6 Ad Code

এসময় করোনা পরিস্থিতিতে দিনমজুরদের খাদ্যসামগ্রী সহায়তার অর্থ নিয়ে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে তিনি আত্মহত্যা করেন।

Manual3 Ad Code

আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ওসি সেলিম মিয়া।

তিনি বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করেছি। ফ্যানের সাথে ওড়না পেঁচানো অবস্থায় লাশ পাওয়া গেছে।

ধারণা করা হচ্ছে স্বামীর সাথে জগড়া করে স্বামীকে ভিডিওকলে রেখেই তিনি আত্মহত্যা করেন। লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। বাকিটা ময়না তদন্তের মাধ্যমে বুঝা যাবে।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৭৪ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30