শিরোনামঃ-

» দরিদ্র মানুষের পাশে শাহী ঈদগাহ হাজারীবাগ যুব সমাজ

প্রকাশিত: ০২. এপ্রিল. ২০২০ | বৃহস্পতিবার


Manual7 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual8 Ad Code

শ্রমজীবী, দরিদ্র ও অসহায় মেহনতি মানুষের পাশে দাঁড়ালো শাহী ঈদগাহ হাজারীবাগ যুব সমাজের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল ৩টায় আব্দুস সালাম ফারুক মিয়ার বাসভবনে যুব সমাজের উদ্যোগে ও এলাকাবাসীর সহযোগিতায় হাজারীবাগের দরিদ্রদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন যুব সমাজের নেতৃবৃন্দ।

Manual8 Ad Code

প্রায় ১’শ পরিবারের মাঝে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি তেল বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণকালে যুব সমাজের নেতৃবৃন্দ বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে অসহায়দের সাহায্যে সবাইকে এগিয়ে আসতে হবে।

গরীব দুঃখী মেহনতি মানুষের পাশে ও সরকারের নির্দেশে দেশের যে কোন দুর্যোগময় সময়ে যুব সমাজ স্বেচ্ছাসেবক হিসেবে এগিয়ে আসতে প্রস্তুত রয়েছে।

Manual4 Ad Code

নেতৃবৃন্দ বলেন, অসহায়দের এসব সহায়তার ফলে একটু হলেও হাসি ফুটবে তাদের পরিবারে। নেতৃবৃন্দ সমাজের বিত্তশালীদের অসহায়দের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান।

Manual4 Ad Code

খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর সন্তান কমান্ডের আহ্বায়ক ও ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুর রহমান পাপ্পু, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুস সালাম ফারুক, ফজলুল হক, আব্দুল আহাদ, হাবিবুর রহমান পুতুল মিয়া, ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন রাজু, আব্দুল মতিন, সাবেক ছাত্রলীগ নেতা সুমন খান, মুর্শেদ আহমদ, রাসেল আহমদ, স্বপন আহমদ, সামসুল আলম, রাজীব আহমদ, আতিকুর রহমান তপু, সাজুল করিম, জুয়েল আহমদ, যুবলীগ নেতা শাহীন আহমদ, সাংবাদিক সুজাদ আহমদ, সুমন আহমদ, শান্ত আহমদ, ছাত্রলীগ নেতা রুবেল আহমদ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৬২২ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031