শিরোনামঃ-

» ১’শ পরিবারের পাশে আবারো সিলেট মহানগর যুবলীগ

প্রকাশিত: ৩১. মার্চ. ২০২০ | মঙ্গলবার

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে অসহায় মানুষের পাশে ২য় দিনের মতো আবারো দাঁড়ালো সিলেট মহানগর যুবলীগ।

Manual7 Ad Code

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল ২টায় সিলেট নগরীর দর্শন দেউড়িতে প্রায় ১’শ হতদরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সিলেট মহানগর যুবলীগের নেতৃবৃন্দ। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আলু, পিয়াজ, সাবান সহ অন্যান্য খাদ্য সামগ্রী।

Manual3 Ad Code

এসময় মহানগর যুবলীগের খাদ্য সামগ্রী বিতরণ করেন- বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি বলেন- দেশের এই কঠিন সময়ে যুবলীগের নেতাকর্মীরা হতদরিদ্রদের যে সহায়তা প্রদান করে যাচ্ছেন তার জন্য আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি।

Manual4 Ad Code

আওয়ামী পরিবারের প্রত্যেক নেতাকর্মীদের নিজ নিজ জায়গা থেকে এই কঠিন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত।

তিনি সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালীদের এসব অসহায়দের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান।

খাদ্য সামগ্রী বিতরণকালে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার সহ সিলেট মহানগর যুবলীগের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

এসময় নেতৃবৃন্দ বলেন- মহানগর যুবলীগের সার্বিক সহযোগিতা ও আর্থিক সহায়তায় আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

আশা করি এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

Manual1 Ad Code

নেতৃবৃন্দ বলেন- রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সঠিক দিক নির্দেশনায় করোনা ভাইরাস যাতে বিস্তার করতে না পারে সেজন্য অসহায় মানুষের ঘরে ঘরে খাবার পৌছে দিচ্ছেন। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আপনারা ঘরে থাকুন, আপনাদের খাবার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের।

নেতৃবৃন্দ হতদরিদ্রদের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৩৬ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30