শিরোনামঃ-

» বেক্সিমকোর ১৫ কোটি টাকার সরঞ্জাম বিনামূল্যে সরবরাহ

প্রকাশিত: ২৯. মার্চ. ২০২০ | রবিবার


Manual6 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ

Manual4 Ad Code

১৫ (পনের) কোটি টাকার চিকিৎসা সামগ্রী দান করলো বাংলাদেশের স্বনামধন্য শিল্পগোষ্টি বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড, দেশের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য ১০টি বিশেষায়িত হাসপাতালে সুরক্ষা পোশাক-পিপিই ও মাস্ক সহ ১৫ কোটি টাকার সরঞ্জাম বিনামূল্যে সরবরাহ করেছে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড।

Manual8 Ad Code

শনিবার (২৮ মার্চ) রাজধানীর বনানীর লেকশোর হোটেলে কোভিড-১৯ আক্রান্তদের চিকিৎসার জন্য নির্ধারিত চিকিৎসা কেন্দ্র ও হাসপাতালের প্রতিনিধিদের কাছে এসব সরঞ্জাম হস্তান্তর করেন বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান পাপন।

Manual1 Ad Code

বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেডের বিতরণ করা এসব পিপিইর মধ্যে রয়েছে- উচ্চমানের আমদানিকৃত সুরক্ষা গাউন, মাস্ক, গ্লাভস, সুরক্ষা চশমা। দুই ধাপে হাসপাতালে পিপিই সরবরাহ করা হবে বলে জানিয়েছে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড।

প্রথম ধাপে দু’টি পরীক্ষা কেন্দ্র আইইডিসিআর এবং আইসিডিডিআরবি সহ কোভিড-১৯ চিকিৎসার জন্য নির্ধারিত কুয়েত মৈত্রী হাসপাতাল, কুর্মিটোলা হাসপাতাল ও কমলাপুরের রেলওয়ে হাসপাতাল সহ বিশেষায়িত হাসপাতালে এসব সরঞ্জাম দেয়া হয়েছে।

দ্বিতীয় ধাপে ১৫০টি হাসপাতালে দেয়া হবে পিপিই।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৩৫ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031