শিরোনামঃ-

» বর্ণাঢ্য আয়োজনে সিলেট সান বন্ধু ফোরাম’র মুজিব জন্ম শতবার্ষিকী পালন

প্রকাশিত: ১৭. মার্চ. ২০২০ | মঙ্গলবার


Manual7 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual4 Ad Code

নানা কর্মসূচীর মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করেছে সিলেট সান বন্ধু ফোরাম।

মঙ্গলবার (১৭ মার্চ) দিনভর চলে এ কর্মসূচী।

Manual6 Ad Code

সকালে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে শুরু হয় মুজিব জন্মশতবর্ষের কর্মসূচী।

শ্রদ্ধাঞ্জলি অর্পণের সময় উপস্থিত ছিলেন- সাবেক সাংসদ সৈয়দা জৈবুন্নেছা হক, ব্লাস্ট’র সিলেট বিভাগীয় কো-অর্ডিনেটর অ্যাডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী, সিলেট সানের ভারপ্রাপ্ত সম্পাদক ও সিলেট সান বন্ধু ফোরামের উপদেষ্টা ফয়সল আহমদ বাবলু।

Manual6 Ad Code

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলা যুবলীগ নেতা এম. সোহেল আহমদ, কোম্পানীগঞ্জ প্রেসক্লাব সভাপতি জহির আহমদ, সিলেট সান বন্ধু ফোরামের আহ্বায়ক অভিজিৎ দাশ, সদস্য সচিব সদস্য সচিব বিজন চন্দ্র দাস বিজয়, যুগ্ম-আহ্বায়ক ইমন বিশ্বাস, শাফি উদ্দিন, সজীব পাল, অমরেশ দাস, যুগ্ম সদস্য সচিব বিপ্লব কর, প্রদীপ কর, সঞ্জয় দত্ত, অরুন বৈদ্য অপু, সদস্য অশোক দে, অপু চক্রবর্তী, রুপক কর, প্রান্ত চন্দ্র দাশ, সুব্রত শেখর মিশু, মোস্তাক আহমদ, রাজিব রায়।

এরপর অনলাইন নিউজ পোর্টাল সিলেট সান কার্যালয়ে সিলেট সান বন্ধু ফোরামের আহ্বায়ক অভিজিত দাসের সভাপতিত্বে ও সদস্য সচিব বিজন চন্দ্র দাস বিজয়ের পরিচালনায় আলোচনা সভা ও কেক কাটা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট সান গ্রুপের ব্যবস্থপনা পরিচালক ও সিলেট সান বন্ধু ফোরামের উপদেষ্টা ফয়সল আহমদ বাবলু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছোটবেলা থেকে মানুষের সেবায় সর্বদা নিয়োজিত ছিলেন। যার ধারাবাহিকতায় ১৯৬৬ সালের ৬ দফা ও ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণের মধ্য দিয়ে দেশকে মুক্তির পথ দেখিয়েছিলেন।

১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে দেশের মুক্তিকামী জনতা ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধে। যার ফলশ্রুতিতে আমরা পেয়েছি স্বাধীন স্বার্বভৌম বাংলাদেশ।

আলোচনা সভায় বক্তারা বলেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির রূপকার। বঙ্গবন্ধুর নেতৃত্বে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই মহান নেতার জন্ম না হলে আমরা বাংলাদেশ পেতাম না। মুজিব মানেই বাংলাদেশ, বাংলাদেশ মানেই মুজিব।

-বক্তারা আরো বলেন, বঙ্গবন্ধুর দেখা সোনার বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস কাজ করে যাচ্ছেন। সফল হচ্ছেন প্রতিটা কাজে। মুজিববর্ষে অঙ্গিকার হোক দেশের উন্নয়নে সরকারের হাতকে শক্তশালী করা।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৩২ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30