- বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে সম্প্রীতি র্যালী এবং মাতৃ সম্মাননা অনুষ্ঠান
- শ্রমিকদের অধিকার নিশ্চিতে ইসলামী শ্রমনীতির বিকল্প নেই : আলহাজ্ব মাওলানা এমরান আলম
- প্রধানমন্ত্রীর সিলেট আগমনে মহানগর বিএনপির প্রচার মিছিল
- মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ
- মে দিবসের চেতনায় উদ্ধুদ্ধ হয়ে গেজেট বাস্তবায়নের সংগ্রামকে অগ্রসর করুন
- ৮ ঘন্টা শ্রম দিবসের সংগ্রামকে মজুরি দাসত্বের শৃঙ্খল ভাঙ্গার সংগ্রামে পরিণত করুন
- সিলেটের শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসার সংবর্ধনা অনুষ্ঠান
- বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরের সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূতের বৈঠক
- প্রধানমন্ত্রীর সিলেট সফরকে স্বাগত জানিয়ে আইনজীবী ফোরামের মিছিল
- প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল
» সিলেট আ. লীগের মুজিব মুজিববর্ষের অনুষ্ঠানে ‘আইনের শাসন প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অবদান’ শীর্ষক আলোচনা সভা
প্রকাশিত: ১৫. মার্চ. ২০২০ | রবিবার
স্টাফ রিপোর্টারঃ
সিলেট আওয়ামী লীগের মুজিব মুজিববর্ষের অনুষ্ঠানে ‘আইনের শাসন প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অবদান’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেন- ‘৭২ এ বাংলাদেশের সংবিধানের মাধ্যমে বঙ্গবন্ধু আইনের শাসন প্রতিষ্ঠিত করে যান’।
সিলেট আওয়ামী লীগের মুজিববর্ষের অনুষ্ঠানে ‘আইনের শাসন প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অবদান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তার বলেন- বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। ৭২ এ বাংলাদেশের সংবিধানের মাধ্যমে বঙ্গবন্ধু আইনের শাসন প্রতিষ্ঠিত করে যান। সংবিধানে ৭২ সালে যে ধারা ছিল, এখন পর্যন্ত সেই ধারা অনুযায়ী আইনজীবীদের সনদ দেওয়া হয়। আইনের দৃষ্টিতে সকলের সমান অধিকার বঙ্গবন্ধু সংবিধানে নিশ্চিত করে গিয়েছিলেন।
বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধু আইনের ছাত্র ছিলেন- তাই আইনজীবী হিসেবে আমরা গর্বিত। তিটি ৩৫টি আইন জারী করে গিয়েছিলেন। সংবিধানে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
‘নব প্রজন্মেও নব চেতনায় বঙ্গবন্ধু’ স্লোগানকে ধারণ করে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ মুজিব শতবর্ষ উপলক্ষে ৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে।
ধারাবাহিক এই অনুষ্ঠানের ৯ম দিনে রোববার (১৫ মার্চ) বিকাল সাড়ে ৪টায় রিকাবিবাজারস্থ সিলেট জেলা স্টেডিয়ামে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নিবেদনে এই অনুষ্ঠান জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয়।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও স্পেশাল পিপি অ্যাডভোকেট মনির উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মেট্রোপলিটন ইউনিভার্সিটির আইন অনুষদের ডিন প্রফেসর ড. এম রবিউল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর ড. সৈয়দ শামসুল আলম, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমেদ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট জেলা পিপি অ্যাডভোকেট নিজাম উদ্দিন আহমদ, সিলেট জেলা জিপি অ্যাডভোকেট রাজ উদ্দিন আহমদ, মহানগর পিপি অ্যাডভোকেট নওশাদ আহমদ চৌধুরী।
এডিশনাল পিপি অ্যাডভোকেট মাহফুজুর রহমান ও অ্যাডভোকেট রণজিৎ সরকারের সঞ্চালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসীম উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য দেন অ্যাডভোকেট মইনুল ইসলাম অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী।
আরও বক্তব্য দেন- স্পেশাল পিপি অ্যাডভোকেট মফুর আলী, অ্যাডভোকেট আব্দুল কুদ্দুস, অ্যাডভোকেট হোসেন আহমদ, অ্যাডভোকেট অশোক পুরকায়স্থ, অ্যাডভোকেট সরোয়ার আহমদ চৌধুরী আবদাল, অ্যাডভোকেট প্রদীপ ভট্টাচার্য ও অ্যাডভোকেট সামিউল আলম।
এর আগে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকগন মঞ্চে আগত অতিথিদের উত্তরীয় দিয়ে বরণ করে নেন। এবং অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করেন।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক পরিবেশনায় ছিল দ্বৈতস্বর পাঠশালা, নাট্যম, নজরুল সংগীত শিল্পী পরিষদ। একক পরিবেশনায় ছিলেন খোকন ফকির, সুগ্রিয় দে, প্রদীপ মল্লিক প্রমুখ।
সিলেট আওয়ামী লীগের মুজিববর্ষের আয়োজনের ১০ম দিন সোমবার (১৬ মার্চ) মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগরের নিবেদনে আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা থাকবে। ওই অনুষ্ঠানে সিলেটের সর্বস্থরের মানুষজনকে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকবৃন্দ।
এই সংবাদটি পড়া হয়েছে ৪৪০ বার
সর্বশেষ খবর
- বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে সম্প্রীতি র্যালী এবং মাতৃ সম্মাননা অনুষ্ঠান
- শ্রমিকদের অধিকার নিশ্চিতে ইসলামী শ্রমনীতির বিকল্প নেই : আলহাজ্ব মাওলানা এমরান আলম
- প্রধানমন্ত্রীর সিলেট আগমনে মহানগর বিএনপির প্রচার মিছিল
- মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ
- মে দিবসের চেতনায় উদ্ধুদ্ধ হয়ে গেজেট বাস্তবায়নের সংগ্রামকে অগ্রসর করুন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


