শিরোনামঃ-

» সুনামগঞ্জ ঐক্য কল্যাণ পরিষদের অভিষেক অনুষ্ঠিত

প্রকাশিত: ১৫. মার্চ. ২০২০ | রবিবার

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual1 Ad Code

সুনামগঞ্জ ঐক্য কল্যাণ পরিষদ সিলেট এর নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে সিলেটে বসবাসরত সুনামগঞ্জবাসীদের মিলন-মেলায় পরিণত হয়। সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত শ্রমজীবী যুবা-তরুণদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন পেশাজীবি ব্যাক্তিত্ব।

শনিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৬টায় সিলেট মুসলিম সাহিত্য সংসদের সুলেমান হলে অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়।

Manual2 Ad Code

সংগঠনের উপদেষ্টা রেদুওয়ান মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ও সংগঠনের পৃষ্ঠপোষক রিখন তালুকদার লিখন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- সিলেট জজ কোর্টের এডিশনাল পাবলিক প্রসিকিউটর এডভোকেট রঞ্জিত সরকার, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ (ভিপি), সংগঠনের উপদেষ্টা ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সদস্য ও যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ডক্টর শামসুল হক চৌধুরী, সংগঠনের উপদেষ্টা ও সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য আবু আব্দুল্লাহ চৌধুরী মাসুদ, সংগঠনের উপদেষ্টা মকসুদ আলম,সংগঠনের উপদেষ্টা মো. এনামুল হক এনাম, সংগঠনের উপদেষ্টা ও দৈনিক ভাটি বাংলা ডটকম অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক এস এম ওয়াহিদুল ইসলাম ও সংগঠনের উপদেষ্টা জহিরুল ইসলাম জুয়েল, দিরাই শাল্লা এসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক আতিকুর রহমান রুবেল, বাংলাদেশ জালালি পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আনোয়ার চৌধুরী।

প্রধান অতিথি আলহাজ্ব মতিউর রহমান এর পক্ষে লিখিত বক্তব্য রাখেন- নুর মোহাম্মদ সুজন।

এছাড়াও উপস্থিত ছিলেন- সংগঠনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. আবুল কালাম,সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদির, সহ-সভাপতি আনোয়ার হোসেন, সহ-সভাপতি ফজল মিয়া, সহ সভাপতি মুজিবুর রহমান, সাধার্ণ সম্পাদক মো. নুরুল ইসলাম জিতু, সহ-সাধারন সম্পাদক ঈসাই মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক সুজন মিয়া, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক কপিল আহমদ, অর্থ সম্পাদক আলী আহমদ, সহ-অর্থ সম্পাদক কোয়াজ আলী, দপ্তর সম্পাদক রিপন আহমদ, শিক্ষা সম্পাদক রবিউল ইসলাম, প্রচার সম্পাদক দিলোয়ার হোসেন, সহ-প্রচার সম্পাদক রিপন আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক আকরাম আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক শফিকুর রহমান, মানবাধিকার সম্পাদক সেলিম আহমদ, ক্রীড়া সম্পাদক সাজু আহমদ, সহ-ক্রীড়া সম্পাদক তোফায়েল আহমদ, আপ্যায়ন সম্পাদক ইমন আহমদ, নির্বাহী সদস্য মাইনুদ্দিন, সেবুল আহমেদ, রনি আহমেদ প্রমূখ।

Manual8 Ad Code

এছারাও উপস্থিত ছিলেন- অত্র সংগঠনের বিভিন্ন সদস্যবৃন্দ ও শুভাকাঙ্ক্ষী দুর্নীতি মুক্ত যুব ফোরাম সিলেটের সভাপতি রিকন তালুকদার, সিলেটস্থ দিরাই ছাত্র কল্যাণ পরিষদের সহ সাধারণ সম্পাদক আহসান হাবীব ও আবুল বাশার রবিউল ইমন সহ আরো অনেকে।

সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ (ভিপি) বলেন- নতুন প্রজন্মের জন্য একটি নিরাপদ, কর্মচঞ্চল, সুখী, সুন্দর ও উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ সবার কাম্য। আমাদের জাতীয় জীবনে নতুন প্রাণ সঞ্চারিত হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে সরকারের গৃহীত উদ্যোগ আরও সুসংহত ও গতিশীল হচ্ছে আরোও হবে আমি আশা করি।

Manual8 Ad Code

তিনি বলেন- দেশ থেকে সন্ত্রাস, মাদক, দুর্নীতি ও জঙ্গিবাদ সম্পূর্ণরূপে নির্মূলের মাধ্যমে শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’ গড়ে তুলতে জাতিকে আরও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ‘ঐক্য দেশের জনগণের আশা-আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু।

স্বচ্ছতা, জবাবদিহি, পরমতসহিষ্ণুতা, মানবাধিকার ও আইনের শাসন সুসংহতকরণ এবং জাতির অগ্রযাত্রার স্বপ্ন ও আকাঙ্ক্ষার সফল বাস্তবায়নে আমাদের ঐক্যের পাশাপাশি সবাইকে গঠনমূলক ভূমিকা পালন করতে হবে।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৪৫ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031