শিরোনামঃ-

» ইসলামপুর প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা সম্পন্ন, চ্যাম্পিয়ন ইসলামপুর কিংস

প্রকাশিত: ১৪. মার্চ. ২০২০ | শনিবার


Manual6 Ad Code

স্পোর্টস নিউজঃ

সিলেট সদর উপজেলা খাদিম নগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইসলামপুর ক্রিকেট টিম আয়োজিত ২য় তম প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা শুক্রবার (১৩ মার্চ) বিকাল ৩টায় ইসলামপুর ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনালে শিরোপা লড়াইয়ে ৮ রানের ব্যবধানে ইসলামপুর ফাইটার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন ইসলামপুর কিংস।

Manual3 Ad Code

ইসলামপুর নিঝুম সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মাসুক আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খাদিমগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার সিরাজুল ইসলাম সিরাজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ব্যবসায়ী বুরহান উদ্দিন, মাহমোদুল হাসান লিংকন, আব্দুল গফুর, শাহ আলম, আবুল কালাম, আহাদ আহমদ, আসুক আহমদ ও মখলিছ আহমদ প্রমুখ।

Manual4 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে বলেন- বর্তমান সময়ে আপনাদের বেশি বেশি খেলাধুলার আয়োজন করতে হবে। খেলাধুলার চর্চা করে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে হবে। আর এজন্য আপনাদের সকলে মিলে মাদক সন্ত্রাসীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার প্রতি আগ্রহী করতে হবে।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪৩২ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031