শিরোনামঃ-

» কামরান-আছমা হেলথ কেয়ার সেন্টারের চিত্রাংকন প্রতিযোগিতা

প্রকাশিত: ১৩. মার্চ. ২০২০ | শুক্রবার

Manual3 Ad Code

তরুণ প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর আদর্শ তুলে ধরতে হবে : এডভোকেট নাসির উদ্দিন খান

স্টাফ রিপোর্টারঃ

Manual7 Ad Code

সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন, আমাদের তরুণ প্রজন্মের কাছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ তুলে ধরতে হবে এবং বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে আমাদের কাজ করতে হবে।

Manual5 Ad Code

জাতির পিতা এ দেশের জন্য রক্ত দিয়ে গেছেন।

Manual1 Ad Code

তার স্বপ্ন পূরণের মাধ্যমে রক্তের ঋণ শোধ করতে হবে। তার স্বপ্ন ছিল বাংলাদেশ থেকে ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত করে স্বপ্নের সোনার বাংলা গড়া।

আমরা সেই সোনার বাংলাদেশ গড়বো, সেটাই আমাদের লক্ষ্য। তিনি বলেন, সেদিন বেশি দূরে নয়, যেদিন বঙ্গবন্ধুর দ্বিতীয় স্বপ্ন ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সমৃদ্ধিশালী সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার আহ্বান জানান।

তিনি শুক্রবার (১৩ মার্চ) শুক্রবার সকালে সিলেট নগরীর মিরাবাজারস্থ মডেল হাই স্কুলে মুজিব শত বর্ষ পালন উপলক্ষ্যে কামরান আছমা হেলথ কেয়ার সেন্টারের উদ্যোগে বছরব্যাপী ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

Manual5 Ad Code

রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ও কামরান-আছমা হেলথ কেয়ার সেন্টারের চেয়ারম্যান ডা. আরমান আহমদ শিপলুর সভাপতিত্বে এবং শিল্পপাঠ এর পরিচালক সুমন ইসলাম খানের পরিচালনা অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা মজির উদ্দিন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল হোসেন খান কামরান, কাজী মুকিত সুমন, যুবলীগ নেতা ফয়সল কাদির পাওয়েল, আহবাব হোসেন চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাজ্জাদুর রহমান সাজু, সোপানের চারুকারু বিভাগের শিক্ষক শাহীন আহমদ, আব্দুল মালিক, এন. যোগেশ্বর অপু, পার্থ লাল নাথ, মীরা ঘোষ, ছাদিয়া আক্তার, রামা কান্তি নাথ, রূপক তালুকদার, স্নেহাদ্র নিলয়, আশরাফ জামান রোমান, শাহরিয়ার নাঈম আবির প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৯২ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30