- স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলাবিদ প্রতিযোগিতা অনুষ্ঠিত
- নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় মহিলা দল কার্যকর ভূমিকা রাখছে : কয়েস লোদী
- সিলেটে সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি মতবিনিময় সভা
- সিলেটে উলামা মাশায়েখ পরিষদের বিক্ষোভ
- তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই হলেন বিএনপির আসল শক্তি : নাসিম হোসাইন
- রেজাউল করিম নাচনকে সদস্য-সচিব করে সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন
- চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপে জাতীয় জাজ সম্মাননা পেলেন আরিফ উদ্দিন ওলি
- চীনে ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণে যাচ্ছেন সিলেটের আন্তর্জাতিক কোচ আনোয়ার হোসেন
- আইএইচটি সিলেটে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত
- অংশীজন সভার দ্বিতীয় দিনে আইএবি-র সঙ্গে মতবিনিময়কালে কয়েস লোদী
» খাদিমনগর ইউনিয়ন পরিষদের জরুরি সভায় কিছু সিদ্ধান্ত
প্রকাশিত: ১০. মার্চ. ২০২০ | মঙ্গলবার
ধুপাগুল সাহেবের বাজার সড়কে ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা চলাচলের উপযোগী করতে নেওয়া হয়েছে উদ্যোগ
স্টাফ রিপোর্টারঃ
সিলেট সদর উপজেলা পরিষদের ৩নং খাদিমনগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে (১০ মার্চ) মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদের হলরুমে ধুপাগুল সাহেবের বাজার সড়ক সক্রান্ত বিষয় নিয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
জরুরি সভায় সিদ্ধান্ত মোতাবেক ধুপাগুল- সাহেবের বাজার সড়ক মানুষ ও যানবাহন চলাচলে জরুরি সভায় সিদ্ধান্ত মোতাবেক মানুষের চলাচলের উপযোগী করে তুলতে (১১ মার্চ) বুধবার থেকে পাথর বোঝাই ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা জারী করেছে ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ।
যদি কোন ড্রাইবার বা ক্রাশার মিল মালিক এই নিষেধাজ্ঞা অমান্য করেন তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সড়কটির উপর জমে থাকা দূষিত ময়লা পানি ও কাঁদা মাটি সরাতে শ্রমিক দিয়ে স্থায়ী ভাবে কাজ করাবে খাদিমনগর ইউনিয়ন পরিষদ। যতদিন পর্যন্ত এলজিইডি কাজ না আরম্ভ করবে, তত দিন পর্যন্ত ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সড়কটি সচল রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দিলোয়ার হোসেন জানান, আমরা ১০ মার্চ ইউনিয়ন পরিষদে জরুরি সভা করে বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছি। মানুষের কষ্ট লাঘব করতে স্থায়ী ভাবে দূষিত পানি কাদা নিষ্কাশনের উদ্যোগ নিয়েছি।
পাশাপাশি ১১ মার্চ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ধুপাগুল সাহেবের বাজার সড়কে পাথর বোঝাই ট্রাকের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কেউ আইন না মানলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং শিঘ্রই আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ইউনিয়ন বাসীকে সাথে নিয়ে এই সমস্যা থেকে স্থায়ী ভাবে মুক্তি পেতে আন্দোলনে নামব। আশা করি এই শান্তিপূর্ণ আন্দোলনে সবাইকে অংশ গ্রহন করা অনুরোধ জানাব। শিঘ্রই আমরা কর্মসূচি ঘোষনা করব। এলজিইডি কর্তৃপক্ষের কার্যত হস্তক্ষেপ কামনা করছি।
জরুরি সভায় খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দিলোয়ার হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- ৬নং ওয়ার্ডের মেম্বার বশির আহমদ, ৫নং ওয়ার্ডের মেম্বার নাজিম উদ্দীন ইমরান, ৭নংওয়ার্ডের মেম্বার আনছার আলী, ২নং ওয়ার্ডের মেম্বার সিরাজুল ইসলাম, ৩নং ওয়ার্ডের মেম্বার সাকির হোসেন,৪নং ওয়ার্ডের মেম্বার দিলোয়ার হোসেন দিলু, ৮নং ওয়ার্ডের মেম্বার ফয়জুল ইসলাম, ৯নং ওয়ার্ডের মেম্বার আতিউর রহমান শামীম, ৪,৫ ও ৬নং ওয়ার্ডের মহিলা মেম্বার হামিদা বেগম, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের মহিলা মেম্বার নেছারুন নেছা প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ৪৯০ বার
সর্বশেষ খবর
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলাবিদ প্রতিযোগিতা অনুষ্ঠিত
- নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় মহিলা দল কার্যকর ভূমিকা রাখছে : কয়েস লোদী
- সিলেটে সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি মতবিনিময় সভা
- সিলেটে উলামা মাশায়েখ পরিষদের বিক্ষোভ
- তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই হলেন বিএনপির আসল শক্তি : নাসিম হোসাইন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- আগস্ট মাসে সিলেটের সড়কে দুর্ঘটনায় প্রাণ ঝরলো ৪৭ জনের
- ৯ প্রাণহানির পর স্লিপার বাসে অভিযান, বেঙ্গল সহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
- লামাকাজী ব্রিজে টোল আদায় বন্ধ সহ ৫ দফা দাবি
- সড়ক দুর্ঘটনা রোধে সিলেটে নিসচার মানববন্ধনে ৬ দফা দাবি পেশ
- সিলেটের মহাসড়কে সড়ক দূর্ঘটনা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবিতে নিসচার মানববন্ধন শনিবার


