- ফ্রি ডায়াবেটিস শনাক্তকরণ ক্যাম্প উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- আগস্ট মাসে সিলেটের সড়কে দুর্ঘটনায় প্রাণ ঝরলো ৪৭ জনের
- শাহ্ খুররাম ডিগ্রি কলেজ সংলগ্ন ১৫ একর সরকারি জমিতে আধুনিক স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেয়া হবে : সিউক চেয়ারম্যান কয়েস লোদী
- সিলেট কালেক্টরেট জামে মসজিদ মার্কেট ২ ও ৪ নম্বর দোকানে ব্যাবসায় বাধা না দিতে হাইকোর্টের নিষেধাজ্ঞা
- সিলেট মহানগর ৩৬নং ওয়ার্ড জামায়াতের দাওয়াতী সভা
- রক্তে সুগার নিয়ন্ত্রন মানে ডায়াবেটিস নিয়ন্ত্রন আর ডায়াবেটিস নিয়ন্ত্রন মানে সুস্থ জীবন যাপন : অধ্যাপক ডা. এম. এ. আহবাব
- জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের এসএসসি উত্তীর্ণ সংবর্ধনা
- ওসমানী হাসপাতালে অনিয়ম ও রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল আগামীকাল
- স্বেচ্ছাসেবক দলের সাথে মহানগর বিএনপি মতবিনিময়
- সাইফুর রহমানের স্বপ্নের সিলেটকে উন্নয়নের শিখরে নিতে চাই : আব্দুল কাইয়ুম চৌধুরী
» সিলেট আ. লীগের মুজিববর্ষের অনুষ্ঠানে উইমেন চেম্বারের বর্ণিল আয়োজন
প্রকাশিত: ১০. মার্চ. ২০২০ | মঙ্গলবার
নারীদের দেশের উন্নয়নে অংশীদারিত্ব ভূমিকা রাখতে হবে : সাবেক অর্থমন্ত্রী মুহিত
স্টাফ রিপোর্টারঃ
সিলেট আওয়ামী লীগ মুজিব শতবর্ষের অনুষ্ঠানে ‘বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা, আলোকের পথে নারীর অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এসময় তিনি বলেন, নারীদের শুধু ঘরের কাজে সীমাবদ্ধ থাকলে হবে না, দেশের উন্নয়নে অংশীদারিত্ব ভূমিকা পালন করতে হবে। স্বাধীনতা যুদ্ধে নারীদের বিশেষ অবদান ছিল। নারীরা কোন কাজেই পিছিয়ে নেয়।
‘নব প্রজন্মেও নব চেতনায় বঙ্গবন্ধু’ স্লোগানকে ধারণ করে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ মুজিব শতবর্ষ উপলক্ষে ৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে।
ধারাবাহিক এই অনুষ্ঠানের ৩য় দিনে সোমবার (৯ মার্চ) বিকাল সাড়ে ৪টায় রিকাবিবাজারস্থ সিলেট জেলা স্টেডিয়ামে সিলেট উইমেন চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির নিবেদনে অনুষ্ঠানের শুরুতেই বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে নৃত্য পরিবেশন করে ছন্দ নৃত্যালয়ের শিল্পীরা।
সিলেট উইমেন চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন, সিলেট চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি এটিএম শোয়েব, রুপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আহমেদ আল কবির, বিভাগীয় তথ্য অফিসের উপপরিচালক জুলিয়া জেসমিন মিলি, সিলেট মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শামিমা চৌধুরী।
আবৃত্তি শিল্পী নাজমা পারভিনের পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন- সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন ও নারী জাগরণ ঐক্য পরিষদেও সভাপতি সুষমা সুলতানা রুহী।
অনুষ্ঠানে ৪ জন সফল নারী উদ্যোক্তা তাদের সফলতার গল্প বলেন। সফল নারী উদ্যোক্তারা হলেন রেশমা জান্নাতুল রুমা, ওয়াহিদা আখলাক, রাবেয়া আক্তার রিয়া, নাসরিন বেগম।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক পরিবেশনায় ছিল গীতবিতান বাংলাদেশ, গীতাঞ্জলী শিল্পীগোষ্ঠী, অনির্বাণ শিল্পীগোষ্ঠী, থিয়েটার একদল ফিনিক্স। একক পরিবেশনায় ছিলেন নাজমা পারভিন, অনিমেষ বিজয় চৌধুরী, বিজন রায়, অমিত ত্রিবেদী, রাজিব চৌধুরী, বীথি চন্দ, তরু শাহরিয়ার, নাহিদ বক্স রাকিব প্রমুখ।
আয়োজনের ৪র্থ দিন রবিবার (১০ মার্চ) সিলেট চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির নিবেদনে আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা থাকবে। ওই অনুষ্ঠানে সিলেটের সকল ব্যবসায়ীসহ সর্বস্থরের মানুষজনকে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকবৃন্দ।
এই সংবাদটি পড়া হয়েছে ৪৯৪ বার
সর্বশেষ খবর
- ফ্রি ডায়াবেটিস শনাক্তকরণ ক্যাম্প উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- আগস্ট মাসে সিলেটের সড়কে দুর্ঘটনায় প্রাণ ঝরলো ৪৭ জনের
- শাহ্ খুররাম ডিগ্রি কলেজ সংলগ্ন ১৫ একর সরকারি জমিতে আধুনিক স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেয়া হবে : সিউক চেয়ারম্যান কয়েস লোদী
- সিলেট কালেক্টরেট জামে মসজিদ মার্কেট ২ ও ৪ নম্বর দোকানে ব্যাবসায় বাধা না দিতে হাইকোর্টের নিষেধাজ্ঞা
- সিলেট মহানগর ৩৬নং ওয়ার্ড জামায়াতের দাওয়াতী সভা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর