শিরোনামঃ-

» সিলেটে সমমনা ইসলামী দলসমূহের বৈঠক

প্রকাশিত: ১০. মার্চ. ২০২০ | মঙ্গলবার


Manual7 Ad Code

বৃহস্পতিবারের মানববন্ধন স্থগিত; শুক্রবার কালেক্টরেট মসজিদে দুআ মাহফিল

স্টাফ রিপোর্টারঃ

Manual2 Ad Code

সিলেট সমমনা ইসলামী দলসমূহের বৈঠকে কেন্দ্রের ঘোষণা অনুযায়ী আগামী বৃহস্পতিবার ১২ মার্চ বৃহস্পতিবারের মানববন্ধন কর্মসূচি স্থগিত করা হয়েছে। ১৩ মার্চ শুক্রবার বাদ জুম’আ সিলেট কালেক্টরেট জামে মসজিদ প্রাঙ্গণে সমমনা ইসলামী দলসমূহ সিলেটের উদ্যোগে করোনা ভাইরাস নামক গজব থেকে দেশ ও জাতির মুক্তির লক্ষ্যে এক দুআ মাহফিল আহবান করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) বাদ মাগরিব বাংলাদেশ খেলাফত মজলিসের লালদিঘী পাড়স্থ কার্যালয়ে সিলেট সমমনা দলসমূহের বৈঠক এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা গাজী রহমত উল­াহর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন- জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান, ইসলামী ঐক্যজোট মহানগর সভাপতি মুফতী ফয়জুল হক জালালাবাদী, খেলাফত মজলিস মহানগর সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল হান্নান, মহানগর জমিয়তের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ হাফিজ আব্দুর রহমান সিদ্দিকী, সহ-সভাপতি হাফিজ মাওলানা সৈয়দ শামীম আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস জেলা শাখার সহ-সভাপতি অধ্যক্ষ জাহিদ উদ্দিন চৌধুরী, মাওলানা আব্দুল মান্নান জালালাবাদী, খেলাফত মজলিস জেলা সহ-সভাপতি মাওলানা সামছুদ্দিন মুহাম্মদ ইলিয়াস, মহানগর সহ-সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান, জমিয়তে উলামায়ে ইসলাম জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান, খেলাফত মজলিস জেলা সাধারণ সম্পাদক মাওলানা নেহাল আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস মহানগরীর সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা এমরান আলম, খেলাফত মজলিস মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা কে এম আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ খেলাফত মজলিস জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হাফিজ আতিকুর রহমান, দারুস সালাম মাদ্রাসার মুহাদ্দিস হাফিজ মাওলানা মনজুর আহমদ, খেলাফত মজলিস জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুখলিছুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস মহানগরীর সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আহাদ, মুহাম্মদ আব্দুল গফফার, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মুতাসিম বিল্লাহ জালালী, মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা সানা উল্লাহ, জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক মুফতি মুহাম্মদ মাহবুবুল হক, জেলা জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী, জেলা বাংলাদেশ খেলাফত মজলিসের অফিস ও প্রচার সম্পাদক মুফতি সৈয়দ নাসির উদ্দিন আহমদ, মহানগর প্রচার সম্পাদক হাফিজ মাওলানা এখলাছুর রহমান প্রমুখ।

Manual3 Ad Code

বৈঠকে আগামী ১৩ মার্চ শুক্রবার সিলেটে সমমনা ইসলামী দলসমূহের দুআ মাহফিল সফল করার আহবান জানানো হয়।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭০৮ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30