- ফ্রি ডায়াবেটিস শনাক্তকরণ ক্যাম্প উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- আগস্ট মাসে সিলেটের সড়কে দুর্ঘটনায় প্রাণ ঝরলো ৪৭ জনের
- শাহ্ খুররাম ডিগ্রি কলেজ সংলগ্ন ১৫ একর সরকারি জমিতে আধুনিক স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেয়া হবে : সিউক চেয়ারম্যান কয়েস লোদী
- সিলেট কালেক্টরেট জামে মসজিদ মার্কেট ২ ও ৪ নম্বর দোকানে ব্যাবসায় বাধা না দিতে হাইকোর্টের নিষেধাজ্ঞা
- সিলেট মহানগর ৩৬নং ওয়ার্ড জামায়াতের দাওয়াতী সভা
- রক্তে সুগার নিয়ন্ত্রন মানে ডায়াবেটিস নিয়ন্ত্রন আর ডায়াবেটিস নিয়ন্ত্রন মানে সুস্থ জীবন যাপন : অধ্যাপক ডা. এম. এ. আহবাব
- জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের এসএসসি উত্তীর্ণ সংবর্ধনা
- ওসমানী হাসপাতালে অনিয়ম ও রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল আগামীকাল
- স্বেচ্ছাসেবক দলের সাথে মহানগর বিএনপি মতবিনিময়
- সাইফুর রহমানের স্বপ্নের সিলেটকে উন্নয়নের শিখরে নিতে চাই : আব্দুল কাইয়ুম চৌধুরী
» সিলেট আওয়ামী লীগের মুজিববর্ষের অনুষ্ঠানে বঙ্গবন্ধুর স্নেহধন্য ৬ নারীকে সম্মাননা
প্রকাশিত: ০৯. মার্চ. ২০২০ | সোমবার
আমাদের নারী সহকর্মীদের এগিয়ে নিতে কাজ করতে হবে: মুহিত
স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, আমাদের দেশের নারীদের আমরা অনেক এগিয়ে দিয়েছি। কিন্তু এত চেষ্টার পরও আমাদের কর্মী বাহিনীর মাঝে নারীদের সংখ্যা অনেক কম। সারা দেশে মাত্র ৩০ শতাংশ নারী বিভিন্ন সেক্টরে কর্মরত আছেন। তাই আমাদের কর্ম জীবনে যেসব নারী আমাদের সহকর্মী তাদের এগিয়ে নিতে কাজ করতে হবে। এই কর্মজীবী নারীর সংখ্যা ৩০ শতাংশ থেকে ৭০ শতাংশে আনতে হবে।
রবিবার (৮ মার্চ) রিকাবিবাজারস্থ সিলেট জেলা স্টেডিয়ামে সিলেট আওয়ামী লীগ আয়োজিত মুজিববর্ষের অনুষ্ঠানে ‘মুক্তিযুদ্ধে নারীর অবদান ও নারীর ক্ষমতায়নে বঙ্গবন্ধুর ভাবনা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ মুজিব শতবর্ষ উপলক্ষে ৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে।
এরই ধারাবাহিকতায় ২য় দিনের আয়োজন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সিলেট জেলা ও মহানগর মহিলা আওয়ামী লীগের নিবেদনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বঙ্গবন্ধুর স্নেহধন্য ৬ নারীকে সম্মাননা দেওয়া হয়।
সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সালমা বাসিতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা, আবেদা চৌধুরী, সাবেক শিক্ষামন্ত্রী নরুল ইসলাম নাহিদ, একুশে পদক প্রাপ্ত লোক সংগীত শিল্পী সুষমা দাস, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ।
জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালমা সুলতানা ও মহানগর মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবিনা সুলতানার পরিচালনায় স্বাগত বক্তব্য দেন সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহানারা বেগম।
আরও বক্তব্য দেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।
অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত ৬ নারী হলেন, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা, আবেদা চৌধুরী, সাবেক মন্ত্রী দেওয়ান ফরিদ গাজীর কন্যা এ জেড রওশন জেরিন রুবা, বেগম শামসুন্নাহার মিনু, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমা রায় চৌধুরী চক্রবর্তী ও নাজনীন হোসেন।
বঙ্গবন্ধুর স্নেহধন্য এই ৬ নারীকে উত্তরীয় পড়িয়ে ও ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়। পরে তারা বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন স্মৃতিচারণ করেন।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক পরিবেশনায় ছিল অন্বেষা শিল্পী গোষ্ঠী, মৃত্তিকায় মহাকাল, জামাল উদ্দিন বান্না. মালতি পাল, অমিত ত্রিবেদী প্রমুখ।
আয়োজনের ৩য় দিন সোমবার (৯ মার্চ) সিলেট উইমেন্স চেম্বারের নিবেদনে ‘বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা, আলোর পথে নারীর অভিযাত্রী’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা থাকবে। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিশিষ্ট অভিনেত্রী ও এফবিসিসিআই এর পরিচালক শমী কায়সার।
এই সংবাদটি পড়া হয়েছে ৪৯৪ বার
সর্বশেষ খবর
- ফ্রি ডায়াবেটিস শনাক্তকরণ ক্যাম্প উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- আগস্ট মাসে সিলেটের সড়কে দুর্ঘটনায় প্রাণ ঝরলো ৪৭ জনের
- শাহ্ খুররাম ডিগ্রি কলেজ সংলগ্ন ১৫ একর সরকারি জমিতে আধুনিক স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেয়া হবে : সিউক চেয়ারম্যান কয়েস লোদী
- সিলেট কালেক্টরেট জামে মসজিদ মার্কেট ২ ও ৪ নম্বর দোকানে ব্যাবসায় বাধা না দিতে হাইকোর্টের নিষেধাজ্ঞা
- সিলেট মহানগর ৩৬নং ওয়ার্ড জামায়াতের দাওয়াতী সভা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর