শিরোনামঃ-

» দলের সকল পর্যায়ে ৩৩% নারী অর্ন্তভূক্তির দাবিতে এক কাতারে আওয়ামী লীগ-বিএনপি’র নারীরা

প্রকাশিত: ০৯. মার্চ. ২০২০ | সোমবার


Manual5 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual7 Ad Code

দলের মূল কমিটি সহ সকল পর্যায়ের কমিটিতে ৩৩% নারীর অন্তর্ভুক্তির দাবি নিয়ে এক কাতারে দাঁড়ালেন দেশের বৃহত্তম দু’টি রাজনৈতিক দলের নারী নেত্রীরা।

Manual1 Ad Code

গণপ্রতিনিধিত্ব আদেশ ২০০৯ (সংশোধিত) অনুযায়ী ২০২০ সালের মধ্যেই বাংলাদেশ আওয়ামী লীগ ও জাতীয়তাবাদী দল বিএনপির মূল কমিটি এবং সকল পর্যায়ের কমিটিতে ৩৩% নারী অন্তর্ভুক্ত করার কথা রয়েছে। দলের গঠনতন্ত্র মোতাবেক নারীদের অন্তভূক্তি বাস্তবে পরিনত করার দাবীতে এই মানববন্ধনে একত্রে দাড়িয়ে ছিলেন সিলেটের নারী নেত্রীবৃন্দ।

একদিন পর হলেও, ‘৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস’ উপলক্ষ্যে ৯ মার্চ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সিলেট জেলা ও মহানগর মহিলা আওয়ামী লীগ এবং সিলেট জেলা ও মহানগর মহিলা দলের যৌথ উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে এক কাতারে এক দাবীতে একত্রে দেখা যায় রাজনৈতিক অঙ্গনের নারী নেত্রীদের।

এতে উপস্থিত ছিলেন মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট মহানগর শাখার সভাপতি শাহানারা বেগম, মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক শিপা বেগম সুপা, জেলা শাখার যুগ্মসাধারণ মাধুরী গুণ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক রোকেয়া আক্তার চৌধুরী।

Manual7 Ad Code

জাতীয়তাবাদী মহিলা দল সিলেট মহানগর শাখার সিনিয়র সহসভাপতি মিনারা হোসেন, যুগ্মসম্পাদক ফাতেমা জামান রুজি, সাংগঠনিক সম্পাদক সাফিয়া খাতুন মনি, সহ-সাংগঠনিক রেহেনা ফারুক শিরিন, সদস্য সুমাইয়া বিনতে হোসেন ও ফাহমিদা জাহান মাইশা এবং জাতীয়তাবাদী মহিলা দল সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ফাহিমা আহাদ কুমকুম, জৈন্তাপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা শাখার সদস্য পলিনা রহমান পলিন, সহ-সাংগঠনিক সম্পাদক মিলি বেগম, সহ-সাংগঠনিক সম্পাদক আম্বিয়া বেগম ও সদস্য লিলি বেগম প্রমুখ।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪৩১ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031