শিরোনামঃ-

» সিলেট বিভাগ আয়কর আইনজীবী কল্যাণ পরিষদের উদ্যোগে ইফতিয়াক হোসেন মঞ্জুকে সংবর্ধনা

প্রকাশিত: ০৭. মার্চ. ২০২০ | শনিবার


Manual6 Ad Code

নিজস্ব রিপোর্টারঃ

আয়কর আইনজীবী, রাজনৈতিক ও সামাজিক সংগঠক এবং রোটারি ইন্টারন্যাশনালের ডেপুটি ডিস্ট্রিক্ট গভর্নর রোটারিয়ান মো. ইফতিয়াক হোসেন মঞ্জুর যুক্তরাজ্যে সংক্ষিপ্ত যাত্রা উপলক্ষে সিলেট বিভাগ আয়কর আইনজীবী কল্যাণ পরিষদের পক্ষ থেকে একটি সংবর্ধনা প্রদান করা হয়।

শনিবার (৭ মার্চ) সন্ধ্যা ৭টায় নগরীর সিটি সেন্টারস্হ কনফারেন্স হলে এ সংবর্ধনা দেয়া হয়।

সিলেট বিভাগ আয়কর আইনজীবী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক হাসনু চৌধুরীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- রাজনৈতিক ও সামাজিক সংগঠক এনামুল হক লিলু।

বক্তব্য রাখেন- আয়কর আইনজীবী মো. বাহা উদ্দিন, জাহাঙ্গীর আলম, মো. কামাল আহমদ, জহিরুল ইসলাম রিপন, মো. নিজাম উদ্দিন, মো. মাজাহারুল হক, খায়রুল আলম প্রমুখ।

Manual4 Ad Code

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন- ইফতিয়াক হোসেন মঞ্জু শুধু একজন বিজ্ঞ আয়কর আইনজীবীই নন, তিনি একাধারে একজন দক্ষ রাজনীতিবিদ ও দায়িত্বশীল সামাজিক সংগঠক। তিনি তাঁর নিজ কর্মগুণে সবার কাছে খুব প্রশংসনীয় ও গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। এরকম স্থির বুদ্ধিসম্পন্ন পেশাজীবী ও রাজনীতিবিদ ভবিষ্যত বাংলাদেশের জন্য অতি শুভকর ও মঙ্গলজনক। বক্তারা ইফতিয়াক হোসেন মঞ্জুর দীর্ঘায়ু ও যুক্তরাজ্যে সংক্ষিপ্ত সফর যেন নিরাপদ হয় সেই কামনা করেন।

Manual6 Ad Code

সংবর্ধিত অতিথি ইফতিয়াক হোসেন মঞ্জু তাঁর  বক্তব্যে বলেন- সংক্ষিপ্ত সফরকালীন সময় সহকর্মীদের কথা খুব বেশি মনে পড়বে। এই সংগঠনের সবাই আমরা এক পরিবারভুক্ত। তাই একজনের অনুপস্থিতি আরেকজন অভাব অনুভব করবে, এটাই স্বাভাবিক। ভবিষ্যতে সবাই যাতে একত্রে সম্মিলিতভাবে যেকোন কার্যক্রম সফল করা যায় সে ব্যাপারে সকলের প্রতি আহ্বান জানান। নিরাপদ সফরের জন্য তিনি সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেন।

Manual1 Ad Code

আরো উপস্থিত ছিলেন- শিশু অতিথি মো. তাহমিদ আহমদ।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭৫০ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031