শিরোনামঃ-

» ৬ষ্ঠ সিলেট আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন আজ

প্রকাশিত: ০৭. মার্চ. ২০২০ | শনিবার


Manual6 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ৬ষ্ঠ সিলেট আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন শনিবার (৭ মার্চ)। বিকাল ৫টায় মেলার উদ্বোধন করবেন- অনুষ্ঠানের প্রধান অতিথির পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

উদ্বোধন অনুষ্ঠানে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কর্মাস ইন্ডাস্ট্রির সদস্য সহ ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যম কর্মীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

৬ষ্ঠ সিলেট আন্তর্জাতিক বাণিজ্য মেলার পরিচলনা কমিটির আহবায়ক, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি’র ১ম সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual7 Ad Code

এছাড়াও তিনি সময় স্বল্পতার কারনে মেলাটি উদ্বোধন অনুষ্ঠানের নিমন্ত্রণপত্র দিতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন।

Manual5 Ad Code

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, এসএমপির পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম, জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম, র‌্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার আসাদ্জ্জুামান শিক্ষা, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট লুৎফুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট জজ কোর্টের পিপি এডভোকেট নিজাম উদ্দিন, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি আবু তাহের মো. শোয়েব, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, উইমেন চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায়, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সদস্য আব্দুল গফফার।

Manual4 Ad Code

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন- সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি আফজাল রশিদ চৌধুরী।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪২৪ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031