- বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে সম্প্রীতি র্যালী এবং মাতৃ সম্মাননা অনুষ্ঠান
- শ্রমিকদের অধিকার নিশ্চিতে ইসলামী শ্রমনীতির বিকল্প নেই : আলহাজ্ব মাওলানা এমরান আলম
- প্রধানমন্ত্রীর সিলেট আগমনে মহানগর বিএনপির প্রচার মিছিল
- মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ
- মে দিবসের চেতনায় উদ্ধুদ্ধ হয়ে গেজেট বাস্তবায়নের সংগ্রামকে অগ্রসর করুন
- ৮ ঘন্টা শ্রম দিবসের সংগ্রামকে মজুরি দাসত্বের শৃঙ্খল ভাঙ্গার সংগ্রামে পরিণত করুন
- সিলেটের শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসার সংবর্ধনা অনুষ্ঠান
- বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরের সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূতের বৈঠক
- প্রধানমন্ত্রীর সিলেট সফরকে স্বাগত জানিয়ে আইনজীবী ফোরামের মিছিল
- প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল
» পূবালী ব্যাংকের বার্ষিক বসন্ত বিলাস প্রীতি ফুটবল ম্যাচ
প্রকাশিত: ২৯. ফেব্রুয়ারি. ২০২০ | শনিবার
সুস্থ্য বিনোদনের জন্য এমন আয়োজন সবার জীবনে প্রয়োজন : মহা-ব্যবস্থাপক মো. এরশাদুল
স্টাফ রিপোর্টারঃ
পূবালী ব্যাংক লিমিটেড সিলেট শাখার বার্ষিক বসন্ত বিলাস প্রীতি ফুটবল টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে হবিগঞ্জের তেলিয়াপাড়া টি গার্ডেন মাঠে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়।
সিলেট শাখার এজিএম অঞ্জন দাসের সভাপতিত্বে ও ব্যাংক কর্মকর্তা রাজু আহমদের পরিচালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- ব্যাংকের সিলেট প্রিন্সিপাল অফিসের মহা-ব্যবস্থাপক মো. এরশাদুল হক।
বিশেষ অতিথি ছিলেন- পূবালী ব্যাংকের সিলেট পূর্বাঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. জিয়াউল হক চৌধুরী, সিলেট পশ্চিম অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক মশিউর রহমান খান, মৌলভীবাজার অঞ্চলের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক আরিফুর রহমান, পূবালী ব্যাংক সিলেট প্রিন্সিপাল অফিসের আইন কর্মকর্তা আবু তাহের এবং তেলিয়াপাড়া টি গার্ডেনের ব্যবস্থাপক এমদাদ হোসেন মিঠু।
ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পক্ষে পুরস্কার গ্রহণ করেন মো. গোলাম দস্তগীর, কাজী মঞ্জুর আহমদ, রেজাউল ইসলাম, আফজল হোসেন সহ অন্যান্য খেলোয়াড়বৃন্দ।
এর পূর্বে দিনব্যাপী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের নিয়ে বসন্ত বিলাস অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন ব্যাংকের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট প্রিন্সিপাল অফিসের মহা-ব্যবস্থাপক মো. এরশাদুল হক বলেন, সুস্থ্য বিনোদনের জন্য এমন আয়োজন সবার জীবনে প্রয়োজন। পূবালী ব্যাংক সিলেট শাখা আমাদেরকে এমন একটি সুন্দর দিন উপহার দিয়েছে। এজন্য তিনি ব্যাংকের এজিএম অঞ্জন দাসকে ধন্যবাদ জানান।
এই সংবাদটি পড়া হয়েছে ৪৭২ বার
সর্বশেষ খবর
- বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে সম্প্রীতি র্যালী এবং মাতৃ সম্মাননা অনুষ্ঠান
- শ্রমিকদের অধিকার নিশ্চিতে ইসলামী শ্রমনীতির বিকল্প নেই : আলহাজ্ব মাওলানা এমরান আলম
- প্রধানমন্ত্রীর সিলেট আগমনে মহানগর বিএনপির প্রচার মিছিল
- মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ
- মে দিবসের চেতনায় উদ্ধুদ্ধ হয়ে গেজেট বাস্তবায়নের সংগ্রামকে অগ্রসর করুন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর