শিরোনামঃ-

» আজাদ কাপের চতুর্থ রাউন্ডের পানতুমাই ও লোভাছড়া গ্রুপের খেলা সম্পন্ন

প্রকাশিত: ২৫. ফেব্রুয়ারি. ২০২০ | মঙ্গলবার


Manual5 Ad Code

স্পোর্টস নিউজঃ

Manual2 Ad Code

কাউন্সিলর আজাদ কাপ ফুটসাল টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডের চতুর্থ দিনে পানতুমাই ও লোভাছড়া গ্রুপের খেলা সম্পন্ন হয়েছে।

Manual3 Ad Code

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে টিলাগড় পয়েন্ট সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয় ৫টি ম্যাচ। হাজারো দর্শক উপভোগ করেন প্রতিটি ম্যাচের খেলা।

Manual1 Ad Code

দিনের প্রথম খেলায় সোনারবাংলা স্পোর্টিং ক্লাব টুকেরবাজারকে ট্রাইবেকারে ৩-২ গোলে হারিয়ে জয়লাভ করে অর্কিড ওয়েলফেয়ার এসোসিয়েশন আর আর মেডিক্যাল রোড।

Manual2 Ad Code

দ্বিতীয় খেলায় বরইকান্দি ভাই ব্রাদার্স দলকে ১-০ গোলে হারিয়ে জয়লাভ করে চান্দাই যুব সংঘ।

তৃতীয় খেলায় গোপালটিলা যুব সমাজ দলকে ট্রাইবেকারে ২-০ গোলে হারিয়ে জয়লাভ করে টিলাগড় সিএনজি উপ-পরিষদ।

চতুর্থ খেলায় সেভেনস্টার ফুটবল একাডেমি কানাইঘাট দলকে ৫-১ গোলে হারিয়ে জয়লাভ করে তজু মিয়া ফ্রুটস সেন্টার বরইকান্দি দক্ষিনসুরমা এবং শেষ ম্যাচে হাতিমবাগ ২নং রোড স্পোর্টস দলকে ট্রাইবেকারে ৩-২ গোলে হারিয়ে জয়লাভ করে মেসার্স ফাহাদ এন্টারপ্রাইজ লোভাছড়া কানাইঘাট।

খেলায় ম্যান অব দ্যা ম্যাচ প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার) বিভূতি ভূষন ব্যানার্জী, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মামুন হাসান, সাধারন সম্পাদক শংকর দাস, সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি মুহিবুস সালাম রিজভী, ক্রীড়ানুরাগী ও মধুবন গ্রুপের পরিচালক দিদারুল আলম, ক্রীড়া সংগঠক সৈয়দ জোবায়ের আহমদ, সিলেট জেলা ফুটবল দলের ক্যাপ্টেন মুর্শেদ হোসেন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন টুর্নামেন্টের প্রবর্তক সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, টুর্নামেন্ট পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত আহবায়ক মো. ছমর উদ্দিন মানিক, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব ও সিকৃবির এডিশনাল রেজিস্ট্রার একেএম ফজলুর রহমান।

খেলায় রেফারিংয়ের দায়িত্বে ছিলেন আক্কাস উদ্দিন আক্কাই, আজাদুর রহমান চঞ্চল ও জাহেদ আহমদ।

ধারাভাষ্যে ছিলেন- জেলা ধারাভাষ্য সমিতির সাধারন সম্পাদক কামরান হোসেন, শামসুল ইসলাম শিপু, মুনিম মল্লিক মুন্না, অধ্যাপক লাহিন উদ্দিন ও আবদুর রাজ্জাক।

টুর্নামেন্টে পৃষ্টপোষকতা করেছে সিলেটের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান সাকের অটো ব্রিকস।

এই সংবাদটি পড়া হয়েছে ১৬৬৯ বার

Share Button

Callender

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930