শিরোনামঃ-

» সিলেট সরকারি মহিলা কলেজে ভাষা দিবসের আলোচনা সভা

প্রকাশিত: ২২. ফেব্রুয়ারি. ২০২০ | শনিবার

Manual2 Ad Code

সবাইকে দেশপ্রেমে উজ্জীবিত হতে হবে : অধ্যক্ষ আবুল কালাম আজাদ

স্টাফ রিপোর্টারঃ

সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন সোনার বাংলার জন্য সোনার মানুষ চাই। আমরা সোনার মানুষ হতে হলে একুশের চেতনাকে বুকে লালন করে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দেশের জন্য নি:স্বার্থে কাজ করতে হবে। আমাদেরকে বাংলা ভাষার চর্চাও পাশাপশি ভাষার মর্যাদা সমুন্নত রাখার জন্য প্রতিটি মুহুর্তে নিজেকে প্রস্তুত রাখতে হবে।

সিলেট সরকারি মহিলা কলেজ আয়োজিত মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২০ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পঅর্পনের পরে সিলেট সরকারী মহিলা কলেজ অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

একুশে ফেব্রুয়ারি উদযাপন কমিটির আহ্বায়ক মোছা. তাহমিনা আক্তারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শামীমা চৌধুরী।

ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সুদীপ তালুকদারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সমাজকর্ম বিভাগের অধ্যাপক প্রফেসর মো. জামালুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক বিমান বিহারী রায় ও এস এম আবু সাইদ এবং অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. বশীর আহমদ শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন তানজিনা ইসলাম ও দূর্দানা চৌধুরী।

Manual1 Ad Code

কোরআন তেলাওয়াত করেন- সোনিয়া বিনতে নূর ও গীতা পাঠ করেন প্রীতি সাহা।

Manual7 Ad Code

এ সময় বিশেষ অতিথি হিসেবে একুশে ফেব্রুয়ারির তাৎপর্য ও ভাষার আত্মমর্যাদা সমুন্নত রাখার আহŸান জানিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শামীমা আখতার চৌধুরী।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৪৮ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031