শিরোনামঃ-

» স্বাধীন বাংলা ব্লাড ডোনার সোসাইটির এতিম শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ

প্রকাশিত: ১৫. ফেব্রুয়ারি. ২০২০ | শনিবার


Manual8 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual7 Ad Code

এসো রক্তের বন্ধনে বাঁধি প্রাণ, স্বেচ্ছায় করি রক্ত দান,করিলে রক্ত দান বাচবে বহু প্রাণ এই স্লোগানে,স্বাধীন বাংলা ব্লাড ডোনার সোসাইটি সিলেট এর উদ্যোগে ১ম বর্ষ পূর্তি ও ২য় বর্ষে পর্দাপন উপলক্ষে জালালাবাদ থানধীন আখালিয়া বড়গুলস্থ হযরত শাহ ওলিউল্লাহ (রহ.) জামেয়া ইসলামিয়া রইছুল উলুম মাদ্রাসা, এতিমখানার শিক্ষার্থীদের নিয়ে সারাদিন নানা অনুষ্ঠান ও কেক কাটা সহ শিক্ষার্থীদের দুপুরের খাবার বিতরণ এবং দোয়া মাহফিল শুক্রবার বিকেলে মাদ্রাসার একটি হলরোমে অনুষ্ঠিত হয়।

স্বাধীন বাংলা ব্লাড ডোনার সোসাইটি সিলেট এর সভাপতি পপি আক্তারের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম চৌধুরী এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- হযরত শাহ ওলিউল্লাহ (রহ.) জামেয়া ইসলামিয়া রইছুল উলুম মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা এবং মুহতামিম আলহাজ্ব মাওলানা হাফিজ রইছ উদ্দিন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন- স্বাধীন বাংলা ব্লাড ডোনার সোসাইটি সিলেট এর সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান সুজন, সাংবাদিক শাহীন আহমদ।

Manual8 Ad Code

অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- হযরত শাহ ওলিউল্লাহ (রহ.) জামেয়া ইসলামিয়া রইছুল উলুম মাদ্রাসার সহকারী অধ্যক্ষ মাজহার ইসলাম, দেলওয়ার হোসেন রাফি, শিক্ষাক মিজানুর রহমান পলাশ, হাফেজ খালেদ সাইফুল্লাহ, স্বাধীন বাংলা ব্লাড ডোনার সোসাইটি বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি ও জেলা সিনিয়র সদস্য সাজন আহমদ, জেলা সদস্য সুহেলি বেগম, সেলিনা বেগম, বাংলা ব্লাড ডোনার সোসাইটি বিশ্বনাথ উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক রিপন আহমদ।

এছাড়া উপস্থিত ছিলেন- সংগঠনের সদস্য নজরুল ইসলাম, সুহান আহমদ, জাবেদ মিয়া, জাহিদ আহমদ সহ আরোও অন্যান্য সদস্যবৃন্দ প্রমুখ।

Manual3 Ad Code

হযরত শাহ ওলিউল্লাহ (রহ.) জামেয়া ইসলামিয়া রইছুল উলুম মাদ্রাসা ও এতিমখানার অর্ধ শতাধিক শিক্ষার্থীদের মধ্যে স্বাধীন বাংলা ব্লাড ডোনার সোসাইটি সিলেট উদ্যোগে শিক্ষা উপকরন ও খাবার বিতরণ করা হয়।

Manual7 Ad Code

পরিশেষে মাদ্রাসার মুহতামিমের মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৯২ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30