- অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম
- কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিউক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শনে উঠে এসেছে এমন চিত্র
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে জেলা পরিষদ : মিজান চৌধুরী
- বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি হলেন আবু সরকার
- পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটে বিএনপির মানববন্ধন
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
» সিলেট বইমেলায় শিশু কিশোরদের কন্ঠে ধ্বনিত বাংলাদেশ ও স্বাধীনতা
প্রকাশিত: ১২. ফেব্রুয়ারি. ২০২০ | বুধবার
স্টাফ রিপোর্টারঃ
‘বাংলাদেশ বুলেট নিয়ে হুমড়ি খায় দীপ্ত হয়, বাংলাদেশ কার্ফুঘেরা লক্ষকোটি কণ্ঠময়, বাংলাদেশ রক্তভেজা মৌন এক অন্ধকার, বাংলাদেশ শপথ নেয় তীব্র এক স্বাধীনতার’ সিলেট বইমেলার একাদশতম দিনে শিশু কিশোরদের কন্ঠে ধ্বনিত হয় বাংলাদেশ ও স্বাধীনতা কথা। এছাড়াও ক বিভাগের প্রতিযোগিদের গতানুগতিক ছড়ায় মুগ্ধ হন মেলায় আগত লেখক, পাঠক ও দর্শনার্থীরা।
মঙ্গলবার (১১ ফেব্রæয়ারি) নগরীর চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে একাদশতম দিনের মত চলছে সিলেট বই মেলা। আজ মেলায় শিশু কিশোরদের জন্য আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়। তাই শহীদ মিনারের মূল মঞ্চে দেশ, মুক্তিযুদ্ধ, স্বাধীনতার, ভাষা আন্দোলনের ছড়া ও কবিতা পরিবেশন করে প্রতিযোগিতায় অংশগ্রহনকারী শিশু কিশোররা। প্রতিযোগিতার সঞ্চালনায় ছিলেন সিলেট বন্ধুসভার সাহিত্য সম্পাদক রাহিদুজ্জামান রাজিব।
প্রথম আলো বন্ধুসভার আয়োজনে সিলেট বইমেলায় শুরু হয় বেলা তিনটায়। বিকাল সাড়ে চারটা থেকে শুরু হয় আবৃত্তি প্রতিযোগিতা। প্রতিযোগিতায় ক বিভাগে (শিশু শ্রেণি থেকে নার্সারী দ্বিতীয়) প্রতিযোগীরা ইচ্ছেমতো ছড়া আবৃত্তি করে। খ বিভাগের (প্রথম শ্রেণি থেকে তৃতীয় শ্রেণি) প্রতিযোগীরা কবি ফজলে শাহাবুদ্দীনের কবিতা বাংলাদেশ একাত্তরে, গ বিভাগের (চতুর্থ শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণি) প্রতিযোগীরা কবি সৈয়দ শামসুল হকের আমার পরিচয় ও ঘ বিভাগের ( সপ্তম থেকে দশম শ্রেণি) প্রতিযোগীরা কবি নির্মলেন্দু গুণের স্বাধীনতা,এই শব্দটি কীভাবে আমাদের হলো কবিতা আবৃত্তি করে।
আবৃত্তি প্রতিযোগিতার বিচারক ছিলেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আমিনুল ইসলাম লিটন, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি মÐলীর সদস্য মোকাদ্দেস বাবুল ও বাংলাদেশ শিশু একাডেমির আবৃত্তি প্রশিক্ষক নাজমা পারভীন।
প্রতিযোগিতা শেষে বিচারকদের হতে শুভেচ্ছা উপহার তুলে দেন ছড়াকার বিধুভ’ষণ ভট্টাচার্য, দৈনিক শুভপ্রতিদিনের বার্তা সম্পাদক ছামির মাহমুদ ও কাজল ব্রাদার্সের বিভাগীয় ব্যবস্থাপক নাজমুল হোসেন।
পঞ্চমবারের মত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বইমেলা আয়োজন করেছে সিলেট বন্ধুসভা। বইমেলা সুন্দর করতে ও পাঠকদের বিনোদন দিতে সিলেট বন্ধুসভার রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, সাহিত্য আড্ডা, আলোচনা সভা, শিশুদের আবৃত্তি, চিত্রাঙ্কন, ফটোগ্রাফি ও সেলফি প্রতিযোগিতা ও নতুন বইয়ের মোড়ক উন্মোচন।
আজ মেলায় দুটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। দুটি বইয়ের প্রকাশক মো. জসিম উদ্দিন। সাংবাদিক ফয়সল আলমের সঞ্চালনায় লেখক অলিউর রহমান খানের ‘সপ্তর্শী’ বইয়ের মোড়ক উন্মোচন শেষে বই নিয়ে আলোচনা করেন আয়েশা মুন্নি, সিলেট প্রেসক্লাবের সভপতি ইকবাল সিদ্দিকী, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু ও দৈনিক সিলেট মিররের সম্পাদক আহমেদ নূর।
রানা কুমার সিংহের সঞ্চালনায় লেখক শরিফুল হাসান শিশিরের ‘রক্তাক্ত ১৫ আগস্টেও শহিদের’ বইয়ের মোড়ক উন্মোচন শেষে আলোচনায় অংশ নেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, ছড়াকার অজিত রায় ভজন ও প্রকাশক মো. জসিম উদ্দিন।
লেখকের সাথে আড্ডা পর্বে সিলেট বন্ধুসভার সাবেক সভাপতি শাহ সিকান্দার শাকিরের সঞ্চালনায় কৃষ্ণচ’ড়া বইয়ের লেখক মাহমুদ রেজার সাথে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে সেলফি প্রতিযোগিতার বিজয়ী মো. ইকবাল হোসেন সজিব হাতে পুরস্কার তুলে দেন কবি পুলিন রায়।
উল্লেখ্য, ১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মেলা চলবে। এই মেলা সবার জন্য উন্মুক্ত। বইমেলায় এবারও সিলটিভি প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে নতুন বইয়ের খবর নিয়ে লাইভ দিবে। এছাড়াও প্রতিদিন মেলায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, সাহিত্য আড্ডা, আলোচনা সভা, শিশুদের আবৃত্তি, চিত্রাঙ্কন, ফটোগ্রাফি ও সেল্ফি প্রতিযোগিতা ও নতুন বইয়ের মোড়ক উন্মোচন।
মেলায় ঢাকা ও সিলেটের ২৪টি প্রকাশনা ও বই বিপনন প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী প্রকাশনা সংস্থা এবং বইয়ের বিপণনপ্রতিষ্ঠানগুলো হচ্ছে- প্রথমা, কথা প্রকাশ, উৎস প্রকাশন, অন্বেষা প্রকাশন, অ্যাডর্ন পাবলিকেশন,আদর্শ, বাবুই, চৈতন্য, নাগরী, বাসিয়া প্রকাশনী, শ্রীহট্ট প্রকাশ, ঘাস প্রকাশন, পা-লিপি প্রকাশন, পাপড়ি, এক রঙা এক ঘুড়ি, স্বরে ‘অ’, আহরার পাবলিশার্স, জসিম বুক হাউস, সাহিত্য রস প্রকাশনা, গার্ডিয়ান পাবলিকেশন্স, শাকিল বুক সেন্টার, সিলেট বুক সেন্টার, মারুফ লাইব্রেরি ও নাজমা বুক ডিপো।
মুজিববর্ষ উপলক্ষে এবছর সিলেট বইমেলা উৎসর্গ করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। মেলা আয়োজনে সহযোগিতা করছে সিলেট সিটি করপোরেশন।
এই সংবাদটি পড়া হয়েছে ৫৪৯ বার
সর্বশেষ খবর
- অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম
- কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিউক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শনে উঠে এসেছে এমন চিত্র
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে জেলা পরিষদ : মিজান চৌধুরী
- বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি হলেন আবু সরকার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম
- কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিউক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শনে উঠে এসেছে এমন চিত্র
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে জেলা পরিষদ : মিজান চৌধুরী
- বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি হলেন আবু সরকার


