শিরোনামঃ-

» নিয়ম রক্ষার ম্যাচে খালপার স্ট্রাইকার্স’র জয়

প্রকাশিত: ০৫. ফেব্রুয়ারি. ২০২০ | বুধবার

Manual1 Ad Code
স্পোর্টস ডেস্কঃ
খালপার প্রিমিয়ার লীগ (কে পি এল) ২০২০ এ খালপার স্ট্রাইকার্স’র ফাইনাল নিশ্চিত হয়ে গিয়েছিল অনেক আগেই।
খালপার হ্যারিকেনের ফাইনাল যাওয়ার পথটা কিছুটা হলেও উন্মুক্ত থাকতো খালপার স্কোরার্স মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) হেরে গেলে।
তাই আজকের বুধবার (৫ ফেব্রুয়ারি) ম্যাচটা এক কথায় নিয়ম রক্ষার ম্যাচ ছিল।
বিকাল ৩টায় মুখোমুখি হয় খালপার স্ট্রাইকার্স ও খালপার স্কোরার্স। টসে জয় লাভ করে খালপার স্কোরার্স ব্যাট করার সিদ্ধান্ত নেয়।
খালপার স্কোরার্স প্রথম ব্যাটিংয়ের নেমে ১২ ওভার  ৩বলে দলের সব উইকেট হারিয়ে ১৪২ রান তুলে। খালপার স্কোরার্স এর হয়ে সাকিব (২৮ রান) করেন। খালপার স্ট্রাইকার্স হয়ে ফখরুল ৩ উইকেট ও আদনান ১টি উইকেট নেন।
জবাবে খালপার স্ট্রাইকার্স ১৪ ওভার ৪বল ব্যাট করে ৬ উইকেট হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌছে যায়। খালপার স্ট্রাইকার্স হয়ে আদনান (৫২ রান) করেন। খালপার স্কোরার্স এর হয়ে পলাশ ১টা উইকেট নেন।
আজকের খেলায় অসাধারন ব্যাটিং পারফরমেন্সের ভিত্তিতে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন খালপার স্ট্রাইকার্স এর আদনান।

এই সংবাদটি পড়া হয়েছে ৭১৫ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30