শিরোনামঃ-

» বেলাল নগর ফাউন্ডেশন ইউকের উদ্যোগে দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প সম্পন্ন

প্রকাশিত: ০৩. ফেব্রুয়ারি. ২০২০ | সোমবার

Manual1 Ad Code

ওসমানীনগর প্রতিনিধিঃ

Manual1 Ad Code

বেলাল নগর ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার (২ ফেব্রুয়ারি) দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পের কার্যক্রম সম্পন হয়েছে।

শনিবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় সিলেটের ওসমানীনগরের বুরুংগা ইউনিয়নে কামারগাঁও (বেলাল নগর) বেলাল নগর আলহাজ্ব রিফাত আছিয়া ইবতেদায়ী মাদ্রাসা মাঠে এ চিকিৎসা কার্যক্রম শুরু হয়। মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ ডাক্তাররা ২টি পৃথক কাম্পে ৭৫ জন রোগীর চিকিৎসা সেবা প্রদান করছেন।

Manual6 Ad Code

ফ্রী মেডিক্যাল ক্যাম্পের উদ্যোক্তা বেলাল নগর ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব বিপ্লবী মুজিবুর রহমানের সঞ্চালনায় ও বেলাল নগর আলহাজ্ব রিফাত আছিয়া ইবতেদায়ী মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ্ব মোদাব্বির হোসেন সভাপত্বিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চিকিৎসা কার্যক্রম উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- বেলাল নগর ফাউন্ডেশন ইউ কে কর্মকতা ব্যারিস্টার আব্দুল আজিজ, ডা. আব্দুল হালিম, ডা. সামসুজ্জামান, আলহাজ্ব মোদাব্বির হোসেন, আলহাজ্ব বিপ্লবী মুজিবুর রহমান, আতাউর রহমান, মো. মোজাক্কির হোসেন (এডভোকেট), মো. লাবিবুর রহমান, মো. নাফিছুর রহমান তাজপুর সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, আব্দুস সালাম, আবুস সাত্তার, হালেমা বেগম, বেলাল নগর আলহাজ্ব রিফাত আছিয়া ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক ক্বারি আব্দুল ওয়াহিদ শিক্ষিকা শারমিন আক্তার রুহেনা, জুবেদা বেগম, বালাগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এ আর কাওছার, আবুল কালাম, আনু মিয়া, এলাইচ মিয়া, জাবালেনুর হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ আব্দুল হাকিম, বায়ান্ন টেলিভিশন’র রিপোর্টার জাহেদ মিয়া, আলোর পাঠশালা সামাজিক সংগঠনের সভাপতি সাহেদ আহমদ, মুজাহিদ মিয়া, শানুর মিয়া, জামিল মিয়া, সমছু মিয়া ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

Manual3 Ad Code

চিকিৎসা নিতে আসা রোগীরা জানায়- বেলাল নগর ফাউন্ডেশন দিনব্যাপী মেডিকেল ক্যাম্প বিপুল সংখ্যক মানুষের ফ্রী চিকিৎসার ব্যবস্থা করেছে এবং ধারাবাহিকভাবে এ কার্যক্রম চলবে। এতে করে যুক্তরাজ্যর বিশেষজ্ঞ চিকিৎসকদের চিকিৎসা হাতের কাছে পাওয়া যাচ্ছে।

বেলাল নগর ফাউন্ডেশনের কর্মকর্তা ও এডভোকেট মো. মোজাক্কির হোসেন জানান- দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প করেই শেষ না এর ধারাবাহিক চিকিৎসার জন্য রোগীদের কম্পিউটারাইজ ডাটাবেজ করা হয়েছে।

পর্যায়ক্রমে এ কার্যক্রম চলবে। এসময় একশত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী প্রদান এবং প্রায় শতাধিক গরীব অসহায় মানুষের মধ্যে মশারী বিতরণ করা হয়।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৭১ বার

Share Button

Callender

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930