- অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে : মাওলানা আব্দুল আজিজ
- জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে ১১ দলীয় ঐক্যের লিফলেট বিতরণ
- ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের মাসিক বৈঠক অনুষ্ঠিত
- গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- নৃত্যশৈলী সিলেটের দুই দিনব্যাপী উৎসব সমাপ্ত
- সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে ১১ দলের পক্ষে জেলা জামায়াতের লিফলেট বিতরণ
- কোর্টপয়েন্টে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ শনিবার
- সিলেটে যুব ঐক্য পরিষদের সদস্য নিবন্ধন কার্যক্রম ও কর্মীসভা অনুষ্ঠিত
- শহীদ জিয়া ২য় গ্রন্থমেলায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ‘ইসলামে নারীর রাজনৈতিক অধিকার’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান
» গোয়াইনঘাটে মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচার, ক্ষুব্ধ স্থানীয়রা
প্রকাশিত: ০১. ফেব্রুয়ারি. ২০২০ | শনিবার
গোয়াইনঘাট প্রতিনিধিঃ
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১নং রুস্তমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা ডা. মুসলিম উদ্দিনকে নিয়ে অপপ্রচার করছে একটি কুচক্রীমহল। তারা জাতির এ বীর সন্তানকে চিহ্নিত চাঁদাবাজ, ভূমিদস্যু, চোরাকারবারীদের গডফাদার ও ভূয়া মুক্তিযোদ্ধা বলে অপপ্রচার করে নিজেদের অপরাধ আড়াল করার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় প্রকৃত মুক্তিযোদ্ধা ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এ কুচক্রী মহলের বিরুদ্ধে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করার কর্মসূচির প্রস্তুতি নিচ্ছেন। এলাকাবাসী জানান, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. মুসলিম উদ্দিনকে বিএনপির মদদদাতা বলে অপপ্রচার করছে। স্বাধীনতা যুদ্ধের পর থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ডা. মুসলিম উদ্দিনের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে কুচক্রী মহল অপপ্রচারে নেমেছে। ডা. মুসলিম উদ্দিনকে প্রকৃত মুক্তিযোদ্ধা উল্লেখ করে বলেন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের বেসামরিক গেজেটের ৩৪৪৩ নাম্বারে তার নাম রয়েছে।
এছাড়া লাল মুক্তিবার্তায়ও নাম রয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের সনদধারী এ মুক্তিযোদ্ধা নিয়মিত ভাতাও পাচ্ছেন। এ ব্যাপারে ডা. মুসলিম উদ্দিন বলেন, কুচক্রী মহল স্বাধীনতা পরবর্তী থেকে সক্রিয়। তারা নিষ্পত্তি হওয়া মামলা নিয়েও অপপ্রচার চালাচ্ছে। এ ধরণের কুচক্রীদের প্রতিহত করা প্রয়োজন।
এই সংবাদটি পড়া হয়েছে ৪১১ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


