শিরোনামঃ-

» মদনমোহন কলেজে শ্রী শ্রী সরস্বতী পূজা কমিটি গঠন

প্রকাশিত: ২৫. জানুয়ারি. ২০২০ | শনিবার


Manual8 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual4 Ad Code

সরস্বতী পূজা ২০২০ উপলক্ষে মদনমোাহন কলেজে পূজা উদযাপন কমিটি গঠন করা হয়েছে।

মদনমোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক সর্ব্বানী অর্জ্জুন পূজা পরিচালনা পরিষদের পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করবেন। উপদেষ্টা হিসেবে অধ্যাপক জয়ন্ত দাশ, অধ্যাপক প্রদীপ কুমার দে ও অধ্যাপক রণজিৎ মোহন্ত, সভাপতি হিসেবে সহযোগী অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য্য, সহ-সভাপতি আশুতোষ দাস, সহযোগী অধ্যাপক, অসিত রঞ্জন দাস, সহযোগী অধ্যাপক, অধ্যাপক সুপ্তি চৌধুরী, অধ্যাপক বিপ্রেশরঞ্জন রায়, জয়া রানী আইন, সহযোগী অধ্যাপক । কোষাধ্যক্ষ প্রভাষক উজ্জ্বল দাস কোষাধ্যক্ষ এবং সাধারণ সম্পাদক হিসেবে সুমন সূত্রধর, সৌরভ পুরকায়স্থ শাওনকে শোভাযাত্রা সম্পাদক হিসেবে সর্বসম্মতিক্রমে দায়িত্ব প্রদান করা হয়। এ উপলক্ষে কলেজ পূজা উদযাপন কমিটি সিলেটের সর্বস্তরের পূজারীদের কলেজ ক্যাম্পাসে উপস্থিত থেকে পূজা অনুষ্ঠানকে সর্বাঙ্গীন সুন্দর ও সাহায্য-সহযােগিতা করার জন্য বিনম্র অনুরোধ জানানো যাচ্ছে। এদিকে মদনমোহন কলেজ পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ গতকাল বৃহস্পতিবার ছাত্রছাত্রীদের সঙ্গে পূজা পরিচালনা বিষয়ে এক মতবিনিময় সভায় মিলিত হন।

Manual8 Ad Code

নেতৃবৃন্দ, ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপনের জন্য কলেজের সকল শিক্ষার্থীর সহযোগিতা ও উপস্থিতি কামনা করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক রেহানা আক্তার, সমাজকর্ম বিভাগের প্রভাষক জাহাঙ্গীর আলম, ছাত্রনেতা একেএম মাহমুদুল হাসান সানি প্রমুখ।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬২৭ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30