- প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড় : সিসিক প্রশাসক
- সিলেট নগরীর যানজট নিরসন ও হকার সমস্যা সমাধানে প্রস্তাবিত স্থান পরিদর্শন
- জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে সিলেট জেলা শাখার আহ্বান
- শামসুল নতুন প্রজন্মকে গড়ে তুলতে অত্যন্ত নিষ্ঠাবান ছিলেন : কাইয়ুম চৌধুরী
- বিমানবন্দর থানা কমিটি গঠন উপলক্ষ্যে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের মতবিনিময় ও প্রার্থনা
- দেশ ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট মহানগর শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত ও নতুন প্রশাসক নিয়োগ, দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের দাবি সিলেট ব্যবসায়ী ফোরামের
- সিলেটে নানা কর্মসূচিতে বিশ্ব পর্যটন দিবস পালিত
- প্রজন্মকে মেধাবীর পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে : ড. মো. দিদার চৌধুরী
- শাহজালাল (রহ.) মাজারের টাকা ভাগ-বাটোয়ারা ও একতরফা’ কমিটি বাতিলের দাবিতে সিলেটে বিক্ষোভ-সমাবেশ
» সংবাদ সম্মেলনে গোলাপগঞ্জের রোকশানা মুসলিম-সাবিহার প্রতারণায় আমার স্বামী কারাগারে
প্রকাশিত: ২২. জানুয়ারি. ২০২০ | বুধবার
স্টাফ রিপোর্টারঃ
সাজানো ধর্ষণ মামলায় নিজের স্বামী জেল খাটছেন বলে অভিযোগ করেছেন গোলাপগঞ্জের বাঘা পুরানবাড়ির আব্দুল লতিফের মেয়ে রুকশানা বেগম। এর পেছনে রয়েছেন তার ভাশুর মুসলিম আলী ও তার স্ত্রীর চক্রান্ত। শশুড়ের পেনশনের ৪০ লাখ টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাত করেছেন তারা।
এছাড়া তার স্বামীর সৌদী আরবে উপার্জিত ৫ লাখ ও নিজের ৩০ হাজার টাকাও আত্মসাত করেছেন মুসলিম। এই টাকা ফেরত চাওয়াতেই ক্ষিপ্ত হয়ে মিথ্যা অপবাদ দিয়ে মুসলিম আলীর স্ত্রী এসএমপির কোতোয়ালি থানায় তাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলাদায়ের করেন।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
রোকশানা বলেন- ৪/৫ মাস আগে তার বিয়ে হয় নড়াইল জেলার কালিয়া থানার মৃত সিরাজুল ইসলাম মজুমদারের ছেলে শাহীন কাদের মজুমদারের সাথে। তারা ৪ ভাই, ২ বোন। স্বামীকে নিয়ে আমি নগরীর সুবিদবাজার বনকলাপাড়ায় থাকি। এ এলাকার এক্সেল টাওয়ারে সপরিবারে থাকেন আমার ভাশুর মুসলিম আলী। তিনি ও তার স্ত্রী পেশায় হোমিও ডাক্তার। তাদের হোমিও ফার্মেসিতে বিনিয়োগ করবেন বলে স্বামীর কাছ থেকে ৫ লাখ ও আমার কাছ থেকে ৩০ হাজার টাকা নিয়েছিলেন। এই টাকার লভ্যাংশ দাবি করে না পাওয়ায় পুরো টাকা ফেরৎ চাইতে গেলে মিথ্যা অভিযোগে সাজানো মামলায় আজ আমার স্বামী কারগারে বন্দী। আমার জা ডাক্তার সাবিহা সুলতানা ১১ জানুয়ারি কোতোয়ালি থানায় একটি নারী ও শিশু নির্যাতন মামলাদায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেছেন যে আমার স্বামী ৩১ ডিসেম্বর রাতে বাসায় গিয়ে তাকে মারধোর, শ্লীলতাহানী ও ধর্ষণের চেষ্টা করেছেন।
১১ জানুয়ারি কোতোয়ালি থানার এসআই দেলোয়ার মিটমাট করে দেয়ার আশ্বাস দিলে আমরা থানায় যাই। পরে ওসি সেলিম মিয়ার নির্দেশে তারা আমার স্বামীকে গ্রেপ্তার করেন জেলে পাঠান। এক্সেল টাওয়ারের সিসি ক্যামেরা ২৪ ঘন্টা সচল থাকে। সেদিন সেখানে আমার স্বামী যাননি। সিসি ক্যামেরাই তার প্রমাণ। তিনি বলেন, শুধু এই টাকাই নয়, আমার ব্যাংক কর্মকর্তা শশুড়ের পেনশনের ৪০ লাখ টাকাও লভ্যাংশ দেয়ার নামে আত্মসাত করেছেন তারা। পরিবারের প্রত্যেকের ৫ লাখ টাকা পাওয়ার কথা থাকলেও তিনি সবাইকে ৭ হাজার টাকা করে লভ্যাংশ দিবেন বলে সবগুলো টাকা বিনিয়োগ করেন।
কিন্তু কাউকেই লভ্যাংশ দেননি। এমনকি আমার শাশুড়িকেও ঠকিয়ে যাচ্ছেন তারা। ছেলের কাছে লাভের অংশ চাইলে তাকে গালাগালি করে ৫শ’/ হাজার টাকা দিয়ে মুখ বন্ধ রাখতে বলেন। ছোট ভাইয়ের প্রতারণার অভিযোগ জানাতে নড়াইল থেকে সিলেট এসেছিলেন আমার আরেক ভাশুর ফেরদৌস মজুমদার ও ননদ রানী বেগম। কিন্তু তাদেরকে জেল খাটানোর হুমকি দিলে তারা রোববার বিকেলেই খুলনার উদ্দেশ্যে রওয়ানা হন। সেখানে ননদের শশুড় বাড়ি। সোমবার সকালে সেখানে মুসলিম আলী ফেরদৌস মজুমদারকে ধরতে পুলিশ পাঠিয়েছেন। তিনি এখন পালিয়ে বেড়াচ্ছেন।
এই প্রতারক স্বামী-স্ত্রী মিলে তাদের কাজের মেয়েকে নির্যাতন করে চুরির অপবাদ দিয়ে জেলে খাটিয়েছেন। এখন মেয়েটি তাদের বিরুদ্ধে শিশু নির্যাতন আইনে মামলাদায়ের করেছে। আর কাজের মেয়ের বিরুদ্ধে মামলা নেয়া এসআই জুবেরকে ক্লোজ করা হয়েছে। আমার জা ডা. সাবিহা সুলতানার চরিত্র নিয়ে এলাকা ও চেনাজানা মহলে নানা কু-কথা প্রচলিত। আগে তার আরো ৩টি বিয়ে হয়েছিল।
আমার ভাশুরের সাথে তার চতুর্থ সংসার। ডা. সাবিয়া সুলতানা শাশুড়িকে মারধোরও করেছেন। আমার স্বামী তাদের হোমিও দোকানে চাকরি করতেন ১০ হাজার টাকা বেতনে। গত ৫ মাস থেকে তার বেতনও দিচ্ছেন না তারা। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মুসলিম আলীর মা জানান, সে ও তার স্ত্রী ডাক্তার সাবিহা সুলতানা প্রতারণার মাধ্যমে স্বামীর পেনশনের সব টাকা আত্মসাত করেছেন। এখন টাকা না দেয়ার জন্য দুশ্চরিত্র স্ত্রীর প্ররোচণায় কর্তব্য পরায়ণ ছোট ছেলেকে মিথ্যা অভিযোগ দিয়ে জেল খাটাচ্ছেন। রোকশানা ও তার শাশুড়ি এ ব্যাপারে মুসলিম আলী এবং তার স্ত্রীর বিরুদ্ধে যথাযত আইনী পদক্ষেপ গ্রহন ও পেনশনের টাকা সহ যাবতীয় পাওনা উদ্ধার করতে সিলেটের প্রশাসনের সহযোগিতা চেয়েছেন। পাশাপাশি তারা মিথ্যা অভিযোগে দায়েরকৃত মামলায় জেলে থাকা শাহীন কাদের মজুমদারের মুক্তির দাবিও জানিয়েছেন তারা।
এই সংবাদটি পড়া হয়েছে ৬০০ বার
সর্বশেষ খবর
- প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড় : সিসিক প্রশাসক
- সিলেট নগরীর যানজট নিরসন ও হকার সমস্যা সমাধানে প্রস্তাবিত স্থান পরিদর্শন
- জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে সিলেট জেলা শাখার আহ্বান
- শামসুল নতুন প্রজন্মকে গড়ে তুলতে অত্যন্ত নিষ্ঠাবান ছিলেন : কাইয়ুম চৌধুরী
- বিমানবন্দর থানা কমিটি গঠন উপলক্ষ্যে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের মতবিনিময় ও প্রার্থনা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- সিএনজি শ্রমিক নেতা তিতাসকে অপহরণ ও সাজানো মামলায় গ্রেফতারের প্রতিবাদে শাহী ঈদগাহ উপ-পরিষদের মানববন্ধন
- ইলাশকান্দিতে মুসল্লিদের সাথে ইমদাদ চৌধুরীর মতবিনিময়; মাদক, কিশোর গ্যাং ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান
- সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান
- সিলেটে খেলার মাঠে মেলা বন্ধের ও রাত ৯টা পর্যন্ত দোকান খোলার দাবিতে মহানগর ব্যবসায়ীদের স্মারকলিপি
- ১ অক্টোবর বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রস্ততি সভা অনুষ্ঠিত


