শিরোনামঃ-

» সিলাম ৮নং ওয়ার্ড প্রিমিয়ার লিগের উদ্বোধন

প্রকাশিত: ১৮. জানুয়ারি. ২০২০ | শনিবার

Manual1 Ad Code

জয় দিয়ে শুরু মনোয়ার স্মৃতি একাদশ ও তাহমিদ একাদশের

দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ
দক্ষিণ সুরমাস্থ ঐতিহ্যবাহী সিলাম ৮নং ওয়ার্ড প্রিমিয়ার লিগের উদ্বোধন।

Manual7 Ad Code

শুক্রবার সকাল ৯.৩০ টায় উদ্বোধনি লেখায় তাহমিদ একাদশ টস জিতে প্রথমে অলস্টার ক্রিকেট ক্লাব সিলামকে আমন্ত্রণ জানায় ব্যাট করতে। নির্ধারিত ১০ ওভারে ৮০ রান সংগ্রহ করে অলস্টার ক্রিকেট ক্লাব সিলাম।

৮১ রানের জবাবে ৮ উইকেটে বিশাল জয় পায় তাহমিদ একাদশ। ম্যাচ সেরা হয়েছেন জিহান। দিনের ২য় খেলায় মনোয়ার স্মৃতি একাদশের বিপক্ষে নির্ধারিত ১০ ওভারে ৮০ রান সংগ্রহ করে দি সাইলেন্ট কিলার’স একাদশ। দি সাইলেন্ট কিলার’র এর হয়ে সাহিন ১৩, সাজেদ ১৬, তালহা ১, আবেদ ১১, সাব্বির ৪ ও অতিরিক্ত ২৬ সুবাদে ৮০ রানের স্বল্প পুজি পায় তারা। ৮১ রানের জাবাবে ব্যাট করতে নেমে দলের আইকন শিমাম ০, মাজেদ ২, রুবেল ২১, বাছই ৩৬, লিটন ১, রনি ০, কাজল ১ রান ও অতিরিক্ত ৮ রানের সুবাদে জয় পায় মনোয়ার স্মৃতি একাদশ। ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন মাজেদ। লিগের ৩য় ম্যাচে সিলাম সুপার কিংস টস জিতে ব্যাট করতে আমন্ত্রণ জানায় মনোয়ার স্মৃতি একাদশকে। নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০২ রান সংগ্রহ করে তারা। দলের হয়ে সর্বোচ্চ রান আসে বাছই ২৩ ও রিয়াজ ২৩ এর ব্যাট থেকে। একটি করে উইকেট নিয়েছেন রহিম, রাসেল, আমিন ও আসাদ। ১০৩ রানের লক্ষ তাড়া করতে নেমে ক্ষণে ক্ষনে রঙ বদলেছে খেলায়।

Manual5 Ad Code

ব্যাটিং বিপর্যয়ের পরও প্রতিপক্ষদের কাঁপিয়ে দিয়েছিলেন সিলাম সুপার কিংসের ব্যাটস ফয়সল। তবে রোমাঞ্চকর ম্যাচে শেষপর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে মনোয়ার স্মৃতি একাদশ। শেষের দিকে এসে আসা যাওয়ার মিছিলে ছিল সিলাম সুপার কিংস’র ব্যাটস্ ম্যানরা। দলের হয়ে একমাত্র দক্ষতার পরিচয় দেন ফয়সল, তার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ২৫ রান। টান টান উত্তেজনার ম্যাচে লিগের ৩য় ও নিজেদের ২য় ম্যাচেও কঠিন এক জয় পায় মনোয়ার স্মৃতি একাদশ।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৫০ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031