শিরোনামঃ-

» আকাবা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ৪০টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ১১. জানুয়ারি. ২০২০ | শনিবার


Manual8 Ad Code

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধিঃ

Manual4 Ad Code

ফেঞ্চুগঞ্জের ঐতিহ্যবাহী সংগঠন আকাবা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ৪০টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

Manual3 Ad Code

শুক্রবার (১০ জানুয়ারি) বিকাল ৩টার সময় স্থানীয় আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাইদুর রহমান সাদিকের পরিচালনায় ও আকাবার সভাপতি জাকারিয়া আহমদ সিহাবের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আকাবার উপদেষ্টা ও ২নং মাইজগাও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম বাছিত, উপদেষ্টা ও যুক্তরাজ্য প্রবাসী সিতাব মিয়া, ২নং মাইজগাও ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার নজরুল ইসলাম, গিয়াস আহমদ ও হেলু মিয়া।

অতিথিরা এসময় আকাবার ধারাবাহিক সামাজিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে ভবিষ্যতে আকাবার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

উপস্থিত সবাই আকাবার প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম জালাল আহমদ সিহানের রূহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করেন।

Manual5 Ad Code

আকাবার সদস্যের মধ্যে এসময় উপস্থিত ছিলেন- সহ-সভাপতি আল-মওদুদ সিপার ও আতিক আহমদ, সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসাইন, সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ মুন্না, অর্থ সম্পাদক সৌরভ আহমদ, সাহিত্য বিষয়ক সম্পাদক হাবিব আহমদ নিজু, ত্রান সম্পাদক রেদোয়ান আহমদ তুষার , সদস্য আব্দুল আহাদ, সালমান আহমদ, শাকিল আহমদ প্রমুখ।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫২৭ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30