শিরোনামঃ-

» যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নেতৃবৃন্দের সাথে সিলেট জেলা ও মহানগর আওয়ামীগের মতবিনিময়

প্রকাশিত: ০৯. জানুয়ারি. ২০২০ | বৃহস্পতিবার

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে সিলেট জেলা ও মহানগর আওয়ামীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) সিলেট নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টের হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুযোগ্য নেতৃত্বে দেশ আজ উন্নতির দিকে অগ্রসর হচ্ছে। দেশের গণ্ডি পেরিয়ে বহির্বিশ্বে আওয়ামীলীগের সুনাম ছড়িয়ে পড়ছে এবং দিন দিন আওয়ামীলীগের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। সর্বস্তরের মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করতে বাংলাদেশ আওয়ামীলীগ সক্ষম।

Manual4 Ad Code

তাই সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি মুজিববর্ষ সফল করতে নেতৃকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

Manual6 Ad Code

বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাবেক সংসদ সদস্য ও সাবেক জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সৈয়দ সাজিদুল হক ফটিক, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, কাজী কয়েছ আহমদ, যুক্তরাজ্য আ.লীগের যুগ্ম-সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী প্রমুখ।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫১৭ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30