শিরোনামঃ-

» সিলেট বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের পিইসি ও জেএসসিতে শতভাগ সাফল্য

প্রকাশিত: ৩১. ডিসেম্বর. ২০১৯ | মঙ্গলবার

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

পিএসসি ও জেএসসি পরীক্ষা ২০১৯ -এ সিলেট বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ বরাবরের ন্যায় এবারও শতভাগ পাশের সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে।

Manual1 Ad Code

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) প্রতিষ্ঠান প্রাঙ্গনে এক আড়ম্বরপূর্ণ পরিবেশে প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ মো: ফয়জুল হক এ ফলাফল ঘোষণা করেন।

Manual6 Ad Code

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ২৭২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে কৃতিত্বের সাথে সবাই পাশ করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১১৭ জন, এ গ্রেড ১২৮ জন, এ মাইনাস ১৮ জন, বি ০৬ জন ও সি গ্রেড পেয়েছে ০৩ জন ।

প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় ১৯৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে কৃতিত্বের সাথে সবাই পাশ করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭৪ জন, এ গ্রেড ৯৭ জন, এ মাইনাস ১৬ জন, বি ০৭ জন ও সি গ্রেড পেয়েছে ০২ জন ।

বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ এর প্রতিষ্ঠান প্রধান মো: ফয়জুল হক বলেন, এ প্রতিষ্ঠানের ভালো ফলাফলের পিছনে নিয়মিত পাঠদান ও সার্বিক নিয়মশৃংখলা সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখে।

Manual1 Ad Code

তিনি বর্তমানে অর্জিত ফলাফল বজায় রেখে আগামীতে আরো ভালো ফলাফল অর্জনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

অধ্যক্ষ বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজকে শিক্ষার মান ও নৈতিক শিক্ষায় সিলেটে’র মধ্যে সেরা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি এ ফলাফলের জন্য শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও গভর্নিং বডিসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৩৯৩ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30