শিরোনামঃ-

» আওয়ামী লীগের নবনির্বাচিত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাদেল আজ সিলেট আসছেন

প্রকাশিত: ২৯. ডিসেম্বর. ২০১৯ | রবিবার


Manual5 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

আওয়ামী লীগের নবনির্বাচিত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল আজ রবিবার (২৯-১২-১৯) সিলেট আসছেন। ঢাকা থেকে বিমানের ফ্লাইটে দুপুর সাড়ে ১২টায় তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবেন।

Manual6 Ad Code

এরপর তিনি হয়রত শাহজালাল (রহঃ) ও হয়রত শাহপরাণ (রহঃ) এর মাজার জিয়ারত করবেন। পরে তিনি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন।

Manual4 Ad Code

শফিউল আলম চৌধুরী নাদেল কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ার পর গত শুক্রবার ঢাকায় গিয়ে গণভবনে প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে তাঁর দোয়া নেন এবং প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ওইদিন তিনি সাবেক অর্থমন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল মাল আবদুল মুহিতের সঙ্গেও সাক্ষাৎ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শনিবার (২৮ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটি ধানমন্ডীর ৩২ নম্বরে জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এই কর্মসূচিতে অন্যদের সঙ্গে নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলও উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪৮২ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30