শিরোনামঃ-

» সিলেট প্রেসক্লাব নির্বাচনে সভাপতি পদে ইকবাল সিদ্দিকী, সাধারণ সম্পাদক রেনু ও কোষাধ্যক্ষ কাউসার বিজয়ী

প্রকাশিত: ২৮. ডিসেম্বর. ২০১৯ | শনিবার


Manual7 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

শনিবার (২৮ ডিসেম্বর) সিলেট প্রেসক্লাবের দ্বি-বার্ষিক এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

ভোট গণণাশেষে রাত সোয়া ৮টায় প্রেসক্লাব নির্বাচনের প্রিসাইডিং অফিসার এডভোকেট ই ইউ শহীদুল ইসলাম শাহীন ফলাফল ঘোষণা করেন।

দিনব্যাপী অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে ইকবাল সিদ্দিকী ৯২ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে অপর প্রার্থী সমরেন্দ্র বিশ্বাস সমর পান ২৪ ভোট।

Manual5 Ad Code

সহ-সভাপতি দুটি পদে এম এ হান্নান ৬৪ ভোট ও আবদুল কাদের তাপাদার ৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে অপর প্রার্থী মইনুল ইসলাম বুলবুল ৪৪ ভোট ও কামাল উদ্দিন আহমেদ পান ১৬ ভোট।

সাধারণ সম্পাদক পদে আব্দুর রশিদ রেণু ৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ পদে অপর প্রার্থী ইকবাল মাহমুদ পেয়েছেন ৫৫ ভোট।

Manual5 Ad Code

সহ-সাধারণ সম্পাদক পদে আহমাদ সেলিম ৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপর প্রার্থী ফয়সল আমীন ৪৫ ভোট।

কোষাধ্যক্ষ পদে কাউসার চৌধুরী ৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ পদে কবির আহমদ সোহেল ১২ ভোট, ফয়সাল আলম পান ১৭ ভোট ও ফারুক আহমেদ ৩৭ ভোট।

ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে মারুফ আহমদ ৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ পদে আব্দুল্লাহ আল নোমান পান ৩২ ভোট।

পাঠাগার ও প্রকাশনা সম্পাদক পদে কবির আহমদ ৫৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ পদে বেলাল আহমেদ ৪৫ ভোট ও মুন্সি ইকবাল ১২ ভোট পান।

সদস্য পদে মো. আব্দুর রাজ্জাক ৪৭ ভোট, এম আহমদ আলী ৬৩ ভোট, আশকার ইবনে আমিন লস্কর রাব্বী ৭৫ ভোট, নৌসাদ আহমেদ চৌধুরী ৪৬ ভোট ও মো. বদরুর রহমান (বাবর) ৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

Manual8 Ad Code

নির্বাচন পরিচালনা কমিটির প্রিসাইডিং অফিসার ছিলেন এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন এডভোকেট মো. ইরাফনুজ্জামান চৌধুরী ও এডভোকেট সন্তু দাস।

এই সংবাদটি পড়া হয়েছে ৭৮৬ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930