শিরোনামঃ-

» সিলেট উইমেন চেম্বারের নবান্ন উৎসবের সমাপনী অনুষ্ঠান

প্রকাশিত: ২৬. ডিসেম্বর. ২০১৯ | বৃহস্পতিবার

Manual3 Ad Code

নারী ক্ষমতায়নে শেখ হাসিনার সরকারের উদ্যোগ প্রশংসনীয় : পররাস্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন

স্টাফ রিপোর্টারঃ

পররাস্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন- নারী ক্ষমতায়নে শেখ হাসিনার সরকারের উদ্যোগ প্রশংসনীয়। নারীরা যাতে স্বাবলম্বী হতে পারে সেজন্য প্রধানমন্ত্রী নানা উদ্যোগ গ্রহন করেছেন।

Manual2 Ad Code

তিনি বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর পুলিশ লাইন স্কুল মাঠে সিলেট উইমেন চেম্বার অব কমার্স আয়োজিত নবান্ন উৎসব ও উদ্যেক্তা সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

Manual6 Ad Code

পররাস্ট্রমন্ত্রী এ সময় বলেন- নবান্ন বাঙালী সংস্কৃতির আবহমান উৎসব। এ উৎসব বাঙালীকে একত্রিত করে তোলে। তিনি সিলেট উইমেন চেম্বার অব কমার্স কর্তৃক উৎসবের আয়োজন করায় ধন্যবাদ জানান। আগামীতে সিলেট উইমেন চেম্বারকে সহযোগিতা অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Manual4 Ad Code

সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি স্বর্ণলতা রায়ের সভাপতিত্বে সমাপনী অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান, সিলেটের জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম, সিলেটস্থ ভারতীয় দুতাবাসের সহকারী হাই কমিশনার কে এল কৃষ্ণমুর্তি, সিলেট কাস্টমস কমিশনার গোলাম মনির, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ, সিলেট চেম্বার এটিএম শোয়েব, সিলেট মেট্রোপলিটন চেম্বারের সাবেক সভাপতি হাসিন আহমদ, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপশ দাশ পুরকায়স্থ ও অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি।

এদিকে- সকালে সিলেট জেলা সমাজসেবা কর্মকর্তা নিবাস চন্দ্র দাশ আনুষ্টানিকভাবে দিনব্যাপী নবান্ন উৎসব ও পিঠামেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ, সিলেট প্রেসক্লাব ফাউন্ডেশনের সভাপতি আল আজাদ, সহকারী অধ্যাপক প্রনব কান্তি প্রমুখ।

Manual5 Ad Code

অনুষ্ঠানে সিলেট উইমেন চেম্বারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- পরিচালক রাহেলা জেরিন খানম, ওয়াহিদা আখলাক, রুবা খানম, শামসুন্নাহার, ফারজানা চৌধুরী, লুবানা ইয়াসমীন, নাসরিন বেগম, রাবেকা আক্তার রিয়া প্রমুখ। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়। এতে সার্বিক সহযোগিতা করেন ছন্দ নৃত্যনালয়ের বিপুল শর্মা ও নন্দলাল গোপ।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৭৮ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930